
বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএস’র মহান বিজয় দিবস উদযাপিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরও এগিয়ে নিতে অবদান রাখার আহ্বান
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ, যুক্তরাষ্ট্র প্রতিনিধি ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্য বদ্ধভাবে কাজ করতে হবে। যথাযথ মর্যদার সাথে বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ উদ্যোগে ৪৭তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়। গত ১৭ ডিসেম্বর সোমবার, সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্কের এষ্টোরিয়ার বৈশাখী রেষ্ঠুরেন্টে সংগঠনের সভাপতি মাইন উদ্দীন মঈনের সভাপতিত্ত্বে ও সাধারন সম্পাদক হারুন অর রশীদ-এবং সহ সাধারণ সম্পাদক ফারুক হোসাইন এর সুচারু ও যেীথ উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকা-বাংলাদেশ এলাইন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএ সালাম। প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা মহিউদ্দীন হায়দার খোকা । বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ উপদেষ্ঠা সিহিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন , বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ উপদেষ্ঠা ও মুক্তিযোদ্ধা ডা. টমাস দুলু রায়, বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ উপদেষ্ঠা এমাদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ উপদেষ্ঠা সাবেক ছাত্রনেতা আকতার হোসাইন , মুক্তিযোদ্ধা নুরে আজম বাবু, বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ উপদেষ্ঠা সিরাজুল ইসলাম সরকার, বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ উপদেষ্ঠা রাজু আহমদ মোবারক, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু,জাতীয় সমাজতান্ত্রিক দল – জাসদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী,
বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ উপদেষ্ঠা আ:লীগনেতা রফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ উপদেষ্ঠা এম আর সেলিম।অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন লেখক আমিনুল ইসলাম আমিন, ,নিউইয়র্ক ষ্টেঠ আওয়ামী লীগর অর্থ সম্পাদক আবদুল মতিন,বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ সহ সভাপতি সহিদুল ইসলাম সহিদ, সহ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও সহ সাধারণ সম্পাদক জোহাউজ্জামান প্রমুখ।নেতৃবৃন্দের মধে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কাজল আরেফিন, সহ সভাপতি নজরুল ইসলাম, সহ সাধারন সম্পাদক আবুল হাবিব, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক রমজান আলী অর্থ সম্পাদক আবদুল হক, প্রচার সম্পাদক মো: শরিয়তউল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক সবিতা দাস ,মহিলা বিষয়ক সম্পাদিকা নীলুফা রশীদ, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা কানিজ আয়শা, শ্রম ও কর্মসংস্থান সম্পাদক বাবু শান্তী রঞ্জন,বন, সমাজ কললান বিষয়ক সম্পাদিক আশিকুর রহমান, যুব সম্পাদক আনোয়ার হোসেন ও পরিবেশ সম্পাদক মনিরুল হুদা, কার্যকরী পরিষদের সদস্য এম এইচ মতিন ও মো: রিপন। অতিথীবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সমিতির সভাপতি ও বাংলাদেশ সোসাইটির স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবিব, সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসাইন ,সহ সভাপতি জসিম উদ্দীন খন্দকার ও সাবেক মাহবুবুর রহমান সহ অনেক মহিলা ও শিশু কিশোর উপস্থিত ছিলেন।
উন্মুক্ত আলোচনা পর্বে উঠে আসে জাতির পিতার অবিসংবাদিত নেতৃত্বে সূদীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, বাঙালির বিজয় অর্জনের ইতিহাস, দেশের ব্যাপক উন্নয়ন এবং রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের বিভিন্ন দিক। যুক্তরাষ্ট্রে বসবাসরত সর্বস্তরের প্রবাসী বাঙালিদের সমাগমে মুখরিত এ আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি আমেরিকা-বাংলাদেশ এলাইন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএ সালাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি বিশ্বে ব্যাপক সুনাম অর্জন করেছে। তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনের পর এখন টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো অর্জনেও বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দেবে।
এমএ সালাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বহুমুখী সাফল্যের জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাঁকে পুরস্কৃত করেছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। জাতিসংঘেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, প্রবাসীরাও বাংলাদেশের উন্নয়নে অবদান রেখে চলেছেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন পুরোপুরি বাস্তবায়নে সকল প্রবাসী বাঙালিকে আরও অবদান রাখার আহবান জানান।
এমএ সালাম সকল প্রবাসীকে তাঁদের নিজ গ্রামে ও শিক্ষাঙ্গনে বিজয় দিবস উপলক্ষ্যে খেলাধুলা ও আলোচনা অনুষ্ঠান আয়োজনের আহবান জানান। এর মধ্য দিয়ে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় আরও গভীরভাবে উদ্বুদ্ধ হবে। ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় ব্যাপক অবদান রাখতে সমর্থ হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরও এগিয়ে নিতে অবদান রাখার আহ্বান
অনুষ্ঠানের প্রধান বক্তা মুক্তিযোদ্ধা মহিঊদিদন হায়দার খোকা বলেন, মুক্তিযুদ্ধকালীন তাঁর স্মৃতি তুলে ধরে বলেন, “জাতির পিতা অত্যন্ত সুনিপুনভাবে, ধীরে ধীরে বাঙালি জাতিকে স্বাধীনতা অর্জনের জন্য প্রস্তুত করেছিলেন”। তিনি আরও উল্লেখ করেন, বঙ্গবন্ধুর কালজয়ী নেতৃত্বই ছিল বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশে বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করার মূলমন্ত্র। বাংলাদেশের অসামান্য অর্জনের পিছনে প্রধানমন্ত্রীর সাহসী, দূরদর্শী ও জনমূখী নেতৃত্বের কথা তুলে ধরে তিনি প্রবাসী বাঙালিদের দেশ ও জাতির উন্নয়নে আরও বেশী অবদান রাখার আহ্বান জানান। উপদেষ্টা নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস আরও ব্যাপকভাবে জানতে এবং এরই আলোকে ভবিষৎ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করেন।
বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ উপদেষ্ঠা মাওলানা সাইফুল আলম সিদ্দিকী,বাইবল থেকে পাঠ ডা. টমাস দুলু রায় ও গীতা পাঠ করেন সবিতা দাস।
অনুষ্ঠানে সবিতা দাসের নেতৃত্বে সমবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত ও আমেরিকার ন্যাশনাল এন্তাম পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠন, ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, মুক্তিযোদ্ধা সহ সমাজের বিবিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
অনুষ্ঠানের প্রারম্ভে ১৯৭৫-এর ১৫ আগষ্ট স্বপরিবারে নিহত জাতির জনক বঙ্গবন্ধু, ডাঢা কেন্দ্রিয় কারাগারে চার জাতীয় নেতা, একাত্তর-এর মুক্তিযুদ্ধ ও ১৯৫২- এর মহান ভাষা আন্দোলনসহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহত সবার দের স্মরনে সভায় দাঁড়িয়ে এক মিনটি কাল নিরাবতা পালন করা হয়। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক সম্পাদক সবিতা দাস এর সঞ্চালনায় সংগীত পরিবেশন করেন প্রবাসের স্বনামধন্য সংগীত সবিতা দাস,কামরুল ইসলাম, কানিজ আয়শা ও শান্তী দাস। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে ইংরেজী নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।



