আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

‘চিকিৎসক’ ট্রাম্প বললেন ‘কিডনি থাকে হার্টে’

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: বিতর্ক আর ট্রাম্প যেন সমর্থক শব্দ। বিভিন্ন সময় বিস্ফোরক মন্তব্য করে হাসির খোড়াক জুগিয়েছেনি তিনি। ফের নতুন করে হাসির পাত্রে পরিণত হয়েছেন। তার দাবি, হার্টে বিশেষ জায়গায় থাকে কিডনি। বুধবার সকালে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিতর্কিত এ মন্তব্য করেন ট্রাম্প।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট বলছে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হার্টে কিডনির একটি বিশেষ জায়গা রয়েছে। কিডনি সংশ্লিষ্ট একটি স্বাস্থ্য বিলের নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় তিনি অদ্ভুত এই দাবি করেন।

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে ট্রাম্প বলেন, আপনারা এ বিষয়টি নিয়ে কঠোর পরিশ্রম করছেন, আপনারা কিডনি নিয়ে কষ্টসাধ্য কাজ করছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, হার্টে কিডনির একটি বিশেষ জায়গা রয়েছে। এটি একটি অবিশ্বাস্য বিষয়।

ট্রাম্পের এ মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভাইরাল হয়েছে। বুধবার সকাল থেকে এখন পর্যন্ত প্রায় আড়াই মিলিয়ন মানুষ ভিডিওটি দেখেছেন।

মার্কিন প্রেসিডেন্টের উদ্ভট এ দাবির পর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হাসি-ঠাট্টা শুরু করেছেন। ট্রাম্পের এ দাবির ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension