আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

চীনের চেংদুতে বন্ধ হলো যুক্তরাষ্ট্র দূতাবাস

গুপ্তচরবৃত্তি ও দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর অভিযোগ তুলে আগে হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধ করে দেওয়ার হুকুম দিয়েছিল হোয়াইট হাউস। এর জবাবে চীন জানিয়েছিল, তারা এর জবাব দেবে।

তারই পরিপ্রেক্ষিতে দক্ষিণ–পশ্চিম চীনের চেংদুতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে বেইজিং।

শুক্রবার সকালে প্রকাশিত এক নির্দেশিকায় বলা হয়েছে, চেংদুতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের লাইসেন্স বাতিল করা হচ্ছে। সেখানে আর কোনও রকম কাজ চালানো যাবে না।

নির্দেশিকায় এও বলা হয়েছে, একপাক্ষিক সিদ্ধান্ত নিয়ে হিউস্টনে চীনের কনস্যুলেট বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। এভাবে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্ক ভাঙা হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরিস্থিতি বেইজিং কখনওই চায় নি। এই দায় যুক্তরাষ্ট্রের। আমরা আরও একবার অনুরোধ করব, তারা যাতে তাদের সিদ্ধান্ত ফিরিয়ে নেয়। তাহলেই দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হবে।’

মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং টুইটারে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের যে একপাক্ষিক সিদ্ধান্ত নিয়েছিল, তারই যোগ্য এবং বৈধ জবাব দেওয়া হলো।’ ❑

বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension