বাংলাদেশ

নকল মাস্ক সরবরাহকারী অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহান গ্রেফতার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নকল ‘এন ৯৫’ মাস্ক সরবরাহ করার মামলায় ‘অপরাজিতা ইন্টারন্যাশনালের’ স্বত্বাধিকারী শারমিন জাহানকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগ থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম।

এর আগে বিএসএমএমইউয়ের প্রক্টর বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শারমিন জাহানের বিরুদ্ধে শাহবাগ থানায় ওই মামলা দায়ের করেন। শাহবাগ থানার ওসি আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর শারমিন ২০০২ সালে ছাত্রলীগের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখার সভাপতি নির্বাচিত হন।

বিএসএমএমইউ হাসপাতালের করোনা ইউনিটে নকল ‘এন ৯৫’ মাস্ক সরবরাহ করে শারমিন জাহানের মালিকানাধীন অপরাজিতা ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠান।

শারমিন ২০১৬ সালের ৩০ জুন স্কলারশিপ নিয়ে চীনের উহানের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। গত ২৩ জানুয়ারি থেকে উহানে লকডাউন শুরু হলে তিনি দেশে ফিরে আসেন। তার শিক্ষা ছুটির মেয়াদ এখনও শেষ হয় নি।

এর মধ্যে চীনে থাকা অবস্থায় ২০১৯ সালের মার্চে অপরাজিতা ইন্টারন্যাশনাল নামে সরবরাহকারী নিজের ব্যবসা শুরু করেন। ❑

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension