আন্তর্জাতিক

চীনে ভূমিধসে মাটিচাপা ৪৭

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনানে ভূমিধসে অন্তত ৪৭ জন মাটিচাপা পড়েছে। সোমবার (২২ জানুয়ারি) সকাল ৫টা ৫১ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ভূমিধসে ১৮টি ঘর ধ্বংস হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।

শূন্য ডিগ্রির কম তাপমাত্রাতেই ঝাওটং শহরে উদ্ধার অভিযান চলছে। স্থানীয় গণমাধ্যমের ভিডিওতে উদ্ধারকর্মীদের ধসে পড়া বাড়ি এবং ভবনগুলোতে উদ্ধার কাজ করতে দেখা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

ভূমিধসকবলিত অঞ্চল থেকে ৫০০ জনেরও বেশি মানুষকে সরিয়ে ফেলা হয়েছে। ভূমিধসের কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

চীনে পর্বতমালা দ্বারা বেষ্টিত প্রত্যন্ত অঞ্চলে ভূমিধস একটি সাধারণ ঘটনা। দেশটির ঝেনজিওং প্রদেশে ২০১৩ সালে একটি ভূমিধসের ঘটনায় ১৮ জন প্রাণ হারায়।

সূত্র: বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension