
চীনে শত শত মুসলিমের সরকারবিরোধী বিক্ষোভ
রূপসী বাংলা ডেস্ক:চীনের উত্তরাঞ্চলে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শত শত মুসলিম। নব নির্মিত এক মসজিদকে ধ্বংস করা থেকে বিরত রাখতে মসজিদটির কর্তৃপক্ষসহ দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ নিংজিয়াতে শুক্রবার এই বিক্ষোভের ঘটনা ঘটেছে বলে খবর বিবিসির।
খবরে বলা হয়, নিংজিয়ায় সবে নির্মাণ কাজ শেষ হওয়া ‘ওয়েঝু গ্রান্ড মসজিদ’টি যথাযথ নির্মাণ অনুমোদন না মেনেই গড়ে তোলা হয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তাদের দাবি। তবে মুসল্লিরা তা মানতে নারাজ। তারা সরকারকে কোনভাবেই মসজদটিতে হাত দিতে দিবে না বলে জানায়।
বেশ কয়েকটি উঁচু মিনার ও গম্বুজ সম্বলিত মসজিদটি মধ্যপ্রাচ্য শৈলীতে নির্মাণ করা হয়েছে।
উল্লেখ্য, চীনে বর্তমানে ২ কোটি ৩০ লক্ষ মুসলিমের বাস আর শতাব্দীকাল থেকে নিংজিয়া প্রদেশে বিশেষ অবস্থানে রয়েছে ইসলাম। তবে অধিকৃত দল বলছে, বর্তমানে ইসলামের বিরুদ্ধে সেখানে সরকারের চরম শত্রু ভাবাপন্ন মনোভাব ক্রমাগত বাড়ছে। বিদেশি ধর্মগুলোর ক্ষেত্রেও একই অবস্থা বিরাজমান।



