প্রধান খবরভারত

জওয়ানরা শহিদ হচ্ছে, ভারতে মুসলিমরা লিখছে আচ্ছা হুয়া: বিজেপি বিধায়ক

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: পুলওয়ামাকাণ্ডে তোলপাড় দেশ৷ জঙ্গ হামলার কড়া জবাব দিতে বদ্ধপরিকর ভারত, যার প্রথম পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছে দেশ৷ খতম হয়েছে এই হামলার মাস্টারমাইন্ড৷ এই পুলওয়ামাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অনেকেই৷ বিরুপ মন্তব্য করে বিপাকেও পড়েছে কেউ কেউ৷ আর এই প্রসঙ্গেই মন্তব্য করে বিতর্কে তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং৷

সূত্রের খবর, বিতর্কিত এবং উস্কানিমূলক মন্তব্যের জন্য পরিচিত এই বিজেপি বিধায়ক৷ এক জনসভায় তিনি বলেন, “জওয়ানরা যেখানে শহিদ হচ্ছেন সেখানেই সোশ্যাল মিডিয়ায় সব মুসলিমরা ‘ভালো হয়েছে’ লিখছে৷”

তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এও বলেন, তিনি আমাদের ১০ মিনিটের জন্য ভারতীয় সেনাকে স্বাধীনতা দিলে আমরা সব জঙ্গিদের নিকেশ করে দেব৷ বহিরাগত এবং দেশের মধ্যে সকল জঙ্গিদের নিকেশ করা হবে৷

এর পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে তিনি যুদ্ধের কথাও বলেন৷ তিনি জানান, নবপ্রজন্ম যেন জিজ্ঞেস করতে পারে পাকিস্তান বলে কোনও দেশের অস্তিত্ব ছিল কি না৷ তবে এই প্রথম যে তিনি বিতর্কিত মন্তব্য করলেন তা নয়৷ এর আগেও তাঁর বক্তব্যকে ঘিরে সমালোচনার মুখে পড়েছে তিনি৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension