প্রধান খবরভারত

লোকসভার আগেই ২,৯০০ কোটির প্রোজেক্ট উপহার মোদীর

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: লোকসভা নির্বাচন শিয়রে৷ তার আগে বিরোধী দলগুলিকে চাপে ফেলে শিবসেনার সঙ্গে হাত মিলিয়েছে বিজেপি৷ বিরোধী দলগুলিও নিজেদের প্রস্তুতি দেখে নিচ্ছে৷ আর এরইমধ্যে মঙ্গলবার বারাণসীতে হাজির হয়ে জনসভায় ২৯০০কোটির প্রোজেক্ট উদ্বোধন করতে চলেছেন মোদী৷ এর পাশাপাশি তিনি রবিদাস জয়ন্তী উপলক্ষ্যে সন্ত রবিদাসের মন্দিরে যাবেন এবং রবিদাসের জন্মস্থলের উন্নয়নে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা গিয়েছে৷

সূত্রের খবর, এরপর, সকাল ৯টা নাগাদ লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাবেন তিনি৷ পরবর্তী কাজের জন্য যাবেন ডিজেল লোকোমোটিভ ওয়ার্কে৷

এর সঙ্গে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে মদন মোহন মালব্য ক্যানসার ইনস্টিটিউটের উদ্বোধন করবেন এবং আয়ুষ্মান ভারত প্রকল্পে যারা সুবিধা পেয়েছে কথা বলবেন তাদের সঙ্গে৷ এরপর রোহানিয়াতে জনসভায় বক্তব্য রাখবেন৷ সেখানে ২৯০০কোটির প্রোজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদী৷ এছাড়া, ভার্চুয়াল মিউজিয়ামের উদ্বোধন যেমন রয়েছে, তেমনই রয়েছে সারনাথে লাইট শো-এর উদ্বোধন৷

মোদীর এই আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিদ্র করা হয়েছে বলে জানান এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক৷ যে সব স্থানে প্রধানমন্ত্রী যাবেন সেখানে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension