বাংলাদেশরাজনীতি

জনগণের সঙ্গে থাকব, পালিয়ে যাব না: কাদের

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  আজ শুক্রবার (৩০ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফ্রিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের ভুল-ত্রুটি থাকতে পারে।  কিন্তু আমাদের রাজনীতি বাংলাদেশের মাটি ও মানুষের রাজনীতি।  আমরা মানুষের মাঝে আছি। তাই ক্ষমতায় না থাকলেও জনগণের সঙ্গে থাকব, পালিয়ে যাব না।  এ দেশেই জন্ম, এ দেশেই আমরা মরব।  যে শপথ বঙ্গবন্ধু নিয়েছিলেন।

এ সময় তিনি জানান, ১৫ ডিসেম্বরের মধ্যেই আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।  আওয়ামী লীগের মনোনয়নপর্ব শেষে নির্বাচনী ইশতেহার দেওয়া হবে।  বঙ্গবঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্র কিংবা কৃষিবিদ ইন্সটিটিউটে ইশতেহার প্রকাশ হতে পারে।  ইশতেহারে দিন বদলের অভিযান, অদম্য বাংলাদেশ, গ্রামীন উন্নয়নকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এসময় তিনি বলেন, ক্ষমতা আল্লাহর হাতে, জনগণের হাতে।  ক্ষমতার দাপট আমরা কোনদিন দেখাই নি।  আমাদের ভুল-ত্রুটি হতে পারে।  কিন্তু আমরা অপকর্মকারীকে আনপানিশড যেতে দেই নি।

আওয়ামী লীগের মনোনয়ন এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান ওবায়দুল কাদের।  তিনি বলেন, এবার মনোনয়নের ক্ষেত্রে রাজনীতিকদেরই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।  সাবেক ছাত্র নেতা যারা তৃণমূল থেকে এসেছে তাদের আমরা মনোনয়ন দিয়েছি।  ১৬ থেকে ১৭ জনের মতো ব্যবসায়ী মনোনয়ন পেয়েছেন।  এ ছাড়া ৪০ জনের কাছাকাছি মুক্তিযোদ্ধা, আর নতুন মুখ ৫০ এর কোঠা ছুঁতে পারে বলে আমাদের কাছে মনে হচ্ছে।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের আগে নিশ্চিত করে বলা যাবে না, কে বিদ্রোহী প্রার্থী।  তবে কেউ দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে বিদ্রোহী হলে তাকে আজীবনের জন্য বহিস্কার করা হবে বলেও জানান তিনি।

আসন ভাগাভাগি নিয়ে মহাজোটে কোনও ক্ষোভ রয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু ক্ষোভ তো থাকতেই পারে।  এত বড় মহাজোট।  এখানে তো ক্ষোভ-বিক্ষোভ কিছু হবেই।  সেই ক্ষোভ প্রশমিতও আমরা করব।  কিন্তু যাদের ধৈর্য থাকবে না তাদের জন্য ব্যবস্থা আছে।

মুজিব কোট পরা ঐক্যফ্রন্টের নেতাদের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার প্রসঙ্গে তিনি বলেন,  তারা তো আওয়ামী লীগেই ছিলেন।  তাদের হৃদয়ে রক্তক্ষরণ থাকবে।  তারা তো জেনে শুনে বিষ পান করেছেন।  সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে হাত মিলিয়েছেন এটা তাদের দীর্ঘদিন তাড়িত করবে।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন উপস্থিত ছিলেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension