প্রধান খবরভারত

‘জয় শ্রীরাম’ না বলায় মুসলিম কিশোরের গায়ে আগুন

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: মোদির ভারতে চলছে‘জয় শ্রীরাম’জোয়ার। এই জোয়ারের প্রলয়ে প্রতিদিন নিগৃহীত হচ্ছে কত মানুষ, ঝরে যাচ্ছে কত না প্রাণ। বলা বাহুল্য, এসব নিগৃহীত ও নিহতদের সপ্রায় সবাই সংখ্যালঘু মুসলিম। এবার জয় শ্রীরাম না বলায় এক মুসলিম কিশোরকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। ওই কিশোরের শরীরের প্রায় ৪৫ শতাংশই পুড়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় এক হাসপাতালে মৃত্যু সঙ্গে লড়ছে সে।

নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের চাণ্ডৌলি এলাকায়। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা জানা যায়নি। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ। তবে যোগীরাজ্যের এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

উত্তরপ্রদেশের চাণ্ডৌলিতে বাবা-মায়ের সঙ্গে থাকে ওই কিশোর। ঘটনার দিন ব্যক্তিগত কাজে দুধারি ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল সে। এসময় হঠাৎ চার যুবক তাকে ঘিরে ধরে। জোর করে টেনেহিঁচড়ে অন্যত্র নিয়ে যাওয়া হয় তাকে। দু’জন মিলে তার হাত-পা বেঁধে ফেলে। এরপর ‘জয় শ্রীরাম’ধ্বনি দেওয়ার জন্য তার ওপর বলপ্রয়োগ করতে থাকে। কিন্তু ওই মুসলমান কিশোর এরপরও রামের নামে জয়ধ্বনি দিতে রাজি হয়নি।

এতে ক্ষিপ্ত হয়ে অপহরণকারী দলের এক যুবক কিশোরের গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে জ্বলন্ত দেশলাই কাঠি ছুঁড়ে মারে। গায়ে আগুন নিয়ে বাঁচার জন্য চিৎকার করতে থাকে ওই কিশোর। কিন্তু আশপাশের কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। পরে ওই কিশোরকে উদ্ধার করে কাশীর কবির চৌরা হাসপাতালে ভরতি করান তার স্বজনরা।

চিকিৎসকরা জানান, তার শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গেছে এবং তার অবস্থা অত্যন্ত সংকটজনক। আদৌ তাকে বাঁচানো সম্ভব হবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয়ে চিকিৎসকরা।

এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা যায়নি।

মাসখানেক আগে ঝাড়খণ্ডে ‘জয় শ্রীরাম’ ধ্বনি না দেওয়ায় তবরেজ আনসারি নামে এক যুবককে দীর্ঘক্ষণ ধরে মারধর করা হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যুবককে থানায় নিয়ে যায়। এ ঘটনার চারদিন পর মারা যান তবরেজ।

সূত্র: সংবাদ প্রতিদিন

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension