আন্তর্জাতিক

জাকির নায়েককে ভারতের হাতে তুলে নাও দিতে পারে মালয়েশিয়া: ইঙ্গিত প্রধানমন্ত্রীর

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম ধর্মপ্রচারক জাকির নায়েককে ভারতের হাতে প্রত্যর্পণ না করার অধিকার মালয়েশিয়ার রয়েছে। এমনটাই চাঞ্চল্যকর মন্তব্য করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। জাকির নায়েক মনে করেন, তিনি ভারতে সুবিচার পাবেন না। তার আশঙ্কাকে সমর্থন জানিয়েছে মালয়েশিয়া। আর সেজন্যেই ভারতের হাতে তাঁকে প্রত্যর্পণ নাও করাতে পারে মালয়েশিয়া।

সম্প্রতি এক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে মাহাথির জানিয়েছেন, এর আগে মালয়েশিয়ার অনুরোধ সত্ত্বেও প্রাক্তন পুলিশ কমান্ডো সিরুল আজহার উমরকে প্রত্যর্পণ করেনি অস্ট্রেলিয়া। মঙ্গোলিয়ার এক মডেলকে হত্যার দায়ে সিরুলকে প্রাণদণ্ড দিয়েছিলেন মালয়েশিয়ার আদালত। এর আগেও অবশ্য জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাতে অস্বীকার করেছে মালয়েশিয়া।

জাকির নায়েকের বিরুদ্ধে ভারতের অভিযোগ, ২০১৬ সালে ঢাকায় মারাত্মক হামলায় ২২ জনের মৃত্যুর জন্য পিস টিভি চ্যানেলে নায়েকের ভাষণই দায়ী। তার বিরুদ্ধে তদন্ত শুরু করতেই ভারত ছেড়ে মালয়েশিয়ায় গিয়ে আশ্রয় নেন মুসলিম এই ধর্ম প্রচারক। ৫৩ বছর বয়সী এই ধর্মপ্রচারককে স্থায়ী নাগরিকত্ব প্রদান করে মাহাথিরের সরকার। এ ছাড়াও ১৮ কোটি টাকারও বেশি আর্থিক প্রতারণার অভিযোগে নায়েকের সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিরুদ্ধেও তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে কূটনৈতিক সূত্রে একাধিকবার প্রত্যর্পণের অনুরোধ করা সত্ত্বেও নায়েককে ফেরত পাঠায়নি মালয়েশিয়া। এবার আরও বিষয়টি জটিল করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর তাৎপর্যপূর্ণ মন্তব্য, মুসলিম ধর্মপ্রচারক জাকির নায়েককে ভারতের হাতে প্রত্যর্পণ না করার অধিকার মালয়েশিয়ার রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension