
জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতি সভা
জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভার আয়োজন করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, গত ৪ জুলাই সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট মিলানায়তনে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায়, আরো বক্তব্য রাখেন জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, চেয়ারম্যান সাহেবের পি. এস. মনজুরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি জসিম চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, প্রচার সম্পাদক মীর জাকির, কোষাধ্যক্ষ জি. এম. ইলিয়াছ, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, মহিলা সম্পাদক জেসমিন আক্তার চৌধুরী, সদস্য মো. আলী। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ১৪ জুলাই হুসেইন মুহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী যথাযথ সম্মানের সঙ্গে পালন করা হবে।



