প্রবাস

জাতীয় কর্মসূচির সাথে মিল রেখে শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হল নিউইয়র্কে

রূপসী বাংলা ডেস্ক:আজ নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অডিটোরিয়ামে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারি ও তাঁদের পরিবারের সদস্যগণ স্থানীয় সময় রাত ১০ টায় সমবেত কন্ঠে শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশিত জাতীয় সঙ্গীতের সাথে কণ্ঠ মিলিয়ে সবাই গেয়ে ওঠেন ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি..”।
বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীগণও যোগ দেন অনুষ্ঠানটিতে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল শামীম আহসান এর উপস্থিতিতে উৎসবমূখর পরিবেশে হাতে জাতীয় পতাকা নিয়ে একযোগে জাতীয় সঙ্গীতের পরিবেশনা এক আবেগঘন পরিবেশনের সৃষ্টি করে। গৌরবান্বিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, স্বাধীন বাংলাদেশ বেতার কেন্দ্রের শিল্পী ও মুক্তিযোদ্ধা শহীদ হাসানসহ নিউইয়র্ক প্রবাসী বিপুল সংখ্যক শিল্পী এবং সংস্কৃতি কর্মীগণ।
বাংলাদেশ স্থায়ী মিশন ও কনস্যুলেট জেনারেল যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension