প্রবাস

নার্ঢ্য আয়োজনে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামীলীগের বাংলাদেশের উন্নয়নশীল দেশে উন্নিত এবং স্বাধীনতা দিবস উৎযাপন

রূপসী বাংলা ডেস্ক:গত ২২শে মার্চ জ্যাকসন হাহটসের পালকি পার্টি হলে জাকজমক পুর্ন পরিবেশে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মোমতাজ শাহনাজের সভাপতিত্বে ও সমাজ কল্যান সম্পাদিকা জুুই ইসলামের পরিচালনায় উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ায় আনন্দ প্রকাশ ও স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী জনাবা মেহের আফরোজ চুমকি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবদুস সামাদ আজাদ ।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সদস্য সাহিদা বেগম হ্যাপি, গীতা থেকে পাট করেন সাংগঠনিক সম্পাদিকা সবিতা দাস, পরে সকল শহীদের স্বরণে একমিনিট নিরবতা পালন সহ জাতীয় সংগীতের পর প্রধান অতিথি তাঁর বক্তব্যে উন্নয়নশীল দেশ হিসাবে স্বীকৃতি পাওয়ার পিছনে নারীদের ভূমিকা ও ক্ষমতায়নের বিষয়টি তুলে ধরেন। বিদেশে এই ব্যস্ত জীবনে সংসার ছেলেমেয়ে কাজ সব সামলিয়ে দেশের জন্য মহিলারা যে ভাবে কাজ করে যাচ্ছেন তার ভূয়ষী প্রসংসা করেন এবং তাদের সহযোগীতা ও উৎসাহ দেওয়ার জন্য সকলকে আহবান জানান। বিশেষ অতিথি ড. সিদ্দিকুর রহমান তাঁর বক্তব্যে বলেন, মহিলারা মায়ের জাতি তাদের স্থান সকলের উপরে। প্রধান বক্তা তাঁর বক্তব্যে মহিলা আওয়ামীলীগের বন্ধ পথগুলোকে অতিক্রম করে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার প্রশংসা করেন। এছাড়াও বক্ত্য রাখেন, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি সেলিনা আজাদ, রওশন বেগম, জাহানারা আলী, কুষ্টিয়া মহিলা আওয়ামীলীগের প্রাক্তন সভাপতি নূরজাহান বেগম (বেগম রোকেয়া পদক প্রাপ্ত), আওয়ামীলীগের প্রবাসী কল্যান সম্পাদক মোঃ সোলেয়মান আলী, বিশিষ্ট সাংবাদিক নিনি ওয়াহিদ, স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল, সবিতা দাস, লাইলী বেগম, রফিকুল ইসলাম, মিতা রহমান, জুলি রত্মা, রেহানা পারভিন, সানজিদা সুমী, নাজমা আক্তার, ওয়াহিদা হক মিতু, আফরোজা গুলনাহার। এছাড়া উপস্থিত ছিলেন, শরিফ কামরুল আলম হীরা সদস্য যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ, এম লতিফুল রহমান (পিএস প্রতিমন্ত্রী), মাজেদুল ইসলাম (এপিএস প্রতিমন্ত্রী), এম মোললা মাসুদ ইঞ্জিনিয়ার মোঃ এম,এ, হাসান, মোঃ জাহাঙ্গীর হোসেন প্রাক্তন সাধারন সম্পাদক ছাত্রলীগ, অজান্তা ভৌমিক সদস্য যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ, দেওয়ান বজলু, ড. আব্দুল বাতেন, লীলা চৌধুরী, রুমা ইসলাম, রেবেয়া সুলতানা, কানিজ ফাতেমা, ফজলে আলী, সরিফ ফরিদুর জামান,মুক্তিযোদ্ধা সরাব সরকার, মোঃ আনিছুর রহমান, মোঃ মোস্তফা, শামীমা সুলতানা, ইসাক মোল্যা। বক্তব্যে শেষে ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের প্রতিযোগীতায় ১ম, ২য়. ৩য়, ৪র্থ স্থান অধিকারীদের মধ্যে প্রতিমন্ত্রী জনাবা মেহের আফরোজ চুমকির হাত দিয়ে পুরস্কার বিতরন করা হয়। নতুন প্রজন্মের পুরস্কার প্রাপ্তরা রাইসা আলী, সুসমিতা দেবনাত, সামিয়া আলী ও সুব্রজিত। পুরস্কার বিতরন শেষে জাতিসংঘ বাংলাদেশের উন্নয়নশীল দেশের উন্নীত হওয়ার যোগ্যতা অর্জনের উন্নতি হওয়ায় এক আনন্দঘন পরিবেশে মিষ্টি বিতরনে করা হয়।
সবশেষে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা মোমতাজ সাহানাজ প্রধান অতিথি, বিশেষ অতিথি যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সকল নেত্রী, সাংবাদিকসহ উপস্থিত সবাইকে স্বাধীনতার রন সংগ্রমী শুভেচ্ছা ও ধ্যনবাদসহ সকলকে ডিনারের আহবান জানিয়ে সভায় সমাপ্তি ঘোষনা করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension