
জাতীয় শোক দিবস’ ১৫ আগষ্ট স্মরণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগর দোয়া মাহফিল ও আলোচনা সভার
রূপসী বাংলা ডেস্ক:জাতীয় শোক দিবস’ ১৫ আগষ্ট স্মরণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠন দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। এদিন রাতে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল সাদিয়ার ফয়জুন্নেসা।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বিশেষ দোয়া করা হয়। এরপর এক মিনিট নিরবতা পালনের পর দলীয় নেতৃবৃন্দ ও দলের অন্যান্য সংগঠনের একজন করে প্রতিনিধি এবং সাউথ জার্সী মেট্রো আওয়ামী লীগের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এই অনুষ্ঠানে সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ মোট ৪২জন বক্তা বক্তব্য রাখেন। উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদেষ্টা জয়নাল আবেদীন, সহ সভাপতি যথাক্রমে সৈয়দ বসারত আলী, মাহবুবুর রহমান, সামসুদ্দিন আজাদ, লুৎফুল করীম, যুগ্ম সম্পাদক আইরীন পারভিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন ও মহিউদ্দিন দেওয়ান, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, নিউইয়র্ক ষ্টেট আয়োমী লীগের সভাপতি মজিবুর রহমান মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ ইউএসএ’র কমান্ডার আব্দুল মুকিত চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগৈর সভাপতি কাজী আজিজুল হক খোকন, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তরিকুল হায়দার চৌধুরী, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান, সাউথ নিউজার্সী মেট্রো আওয়ামী লীগের উপদেষ্টা রফিকুল ইসলাম, সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী প্রমুখ।



