প্রবাস

জাবি এলামনাইয়ের ২০২৬-২৭কমিটি: সভাপতি মেঘনা এবং সাধারণ সম্পাদক অয়ন

বাংলাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংগঠন জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা JAAA.

জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার (JAAA) ২০২৬-২০২৭ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মেঘনা পাল, পরিসংখ্যান বিভাগ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রশান্ত মল্লিক অয়ন, দর্শন বিভাগ।

গত ১৯ অক্টোবর, রবিবার নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্টের পার্টি হলে জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার একটি জরুরি সভা আয়োজিত হয়। সভায় সর্বোসম্মতিক্রমে মেঘনা পাল সভাপতি এবং প্রশান্ত মল্লিক অয়ন সাধারন সম্পাদক নির্বাচিত হন।

কার্যকরী কমিটিতে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোহাম্মদ রহমান পলিন, মোহাম্মদ নাসিরুল্লাহ, দুররে মাকনুন নবনী, লিটু আনাম এবং তামান্না শবনম পাপড়ি। কার্যকরী সদস্য নির্বাচিত হন যথাক্রমে মারীস্টেলা আহমেদ শ্যামলী, শমিত মন্ডল, রুহুল আমিন, অফ্রোদিতি পান্না, মোহাম্মদ নাসির, শামীমারা বেগম, মোস্তফা শারমিন, শারমিন আক্তার রেক্সোনা এবং রাজেশ রায়। উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হন যথাক্রমে একরামুল করিম, মোহাম্মদ মনিরুজ্জামান, আশুতোষ সাহা, আকতার আহমেদ রাশা, খালেদ মনির জোসেফ, মিল্টন জকি, হুমায়ুন কবির, সুজিত পল, হাবিব রহমান এবং শামীম আল সাইদুজ্জামান।

নবনির্বাচিত সভাপতি মেঘনা পাল বলেন – “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করা অত্যন্ত গর্বের, সেটি আমেরিকার মাটিতে হলে দায়বদ্ধতা আরো বেড়ে যায়। সকলের দোয়া ও সহযোগীতা চাই যেন এই দায়িত্ব পালন করতে পারি।” নবনির্বাচিত সাধারন সম্পাদক প্রশান্ত মল্লিক অয়ন বলেন- “সাংস্কৃতিক রাজধানী হিসেবে আমাদের দায়িত্ব অনেক, কাজের ক্ষেত্রও বিশাল, সকলের সহযোগিতা চাই।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension