প্রধান খবরপ্রবাস

জেবিবিএর সভাপতি আবুল ফজল দিদারুল ইসলামের বাবার মৃত্যুতে জেবিবিএর শোক

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: আমরা অত্যন্ত দুঃখিত, ব্যথিত এবং মর্মাহত চিত্তে জানাচ্ছি, আজ রোববার, ২৮ অক্টোবর ২০১৮, ‘জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের নবনির্বাচিত  জেবিবিএর সভাপতি এবং প্রখ্যাত তিতাস সুপার মার্কেটের স্বত্ত্বাধিকারী জনাব আবুল ফজল দিদারুল ইসলামের বাবা প্রসিদ্ধ ব্যবসায়ি মোহাম্মদ রহমত উল্লাহ বাংলাদেশের ঢাকায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ‘ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন’।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল পঁচাত্তর বছর। বর্ণাঢ্য জীবনাবসানে তিনি চার ছেলে, দু মেয়ে এবং স্ত্রী রেখে গেছেন। তিনি তাঁর মেধা ও নিরলস পরিশ্রম দিয়ে একইসঙ্গে পরিবার এবং প্রতিষ্ঠানের জন্যে অনেক অবদান রেখে গেছেন। প্রাণোচ্ছল ও প্রতিশ্রুতিশীল এই মানুষটির চলে যাওয়া তাঁর পরিবার এবং প্রতিষ্ঠানের জন্য এক অপূরণীয় ক্ষতি।

আমরা  জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের পক্ষ থেকে মরহুম মোহাম্মদ রহমত উল্লাহর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার এবং স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension