
টিনেসেলের নতুন হিরো বাউয়া সিং, দেখে নিন ভিডিও
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: মিরাটের বাসিন্দা বাউয়া সিং৷ ধনী পরিবারের জন্ম বাউয়ার৷ তাই ছোট থেকেই সেরম কোনও সমস্যার সম্মুখীন হতে হয়নি তাকে৷ ব্যর্থতা কখনও চোখেই দেখেনি সে৷ হঠাৎই ঘুরে দাঁড়াল ভাগ্য৷ দুই মহিলার প্রবেশেই বদলে গেল বাউয়ার জীবন৷

বাউয়া সিংয়ের জীবনের কাহিনি সিনে পর্দায় নিয়ে এল আনন্দ এল রাই৷ মুক্তি পেয়ে গিয়েছে এই বছরের মোস্ট আওয়েটেড ছবি ‘জিরো’র ট্রেলার৷ ছবিটিতে শাহরুখ একজন বামনের ভূমিকায় অভিনয় করেছেন৷ আজ নিঃসন্দেহে শাহরুখ-ভক্তদের খুশির ডাবল ডোজ৷
প্রথমত আজ শাহরুখের জন্মদিন এবং আজি ছবির ট্রেলার মুক্তি পেল৷ ছবির চিত্রনাট্য অনুযায়ী ছবিতে বাউয়া সিং ক্যাটরিনার প্রেমে পড়বে৷ ক্যাটরিনা ছবিতেও একজন অভিনেত্রীর ভূমিকায়৷ যাঁর মদে আশক্তি৷ যে কারণে তাঁর জীবনে প্রায়সই নানা সমস্যা সৃষ্টি হয়৷
Meerut se nikla hai, atrangi iski chaal hai,
Koi chhoti cheez na samajhna, yeh Bauua toh Bawaal hai!#PictureNahiFeelingHai#ZeroTrailer @anushkasharma #KatrinaKaif @aanandlrai @RedChilliesEnt @cypplOfficialhttps://t.co/l0QUPvvybX— Shah Rukh Khan (@iamsrk) November 2, 2018
কিন্তু গল্পের ট্যুইস্ট অ্যান্ড টার্নে সেই প্রেমের মোড় অন্য দিকে ঘুরবে৷ অনুষ্কা শর্মাকে একজন প্রতিবন্ধী৷ সে বাউয়া সিংকে ভালবাসে৷ নাসার বৈজ্ঞানিকের ভূমিকায় অভিনয় করেছেন অনুষ্কা৷ যার জন্য তাঁকে প্রচুর রিসার্চ করতে হয়েছে৷

জানা গিয়েছে, ক্যাটরিনার লাভ ইন্টারেস্ট হিসেবে অভিনয়ে থাকছেন অভয় দেওল৷ যদিও তাঁকে ট্রেলারে দেখা যায়নি৷ ছবিটিতে ‘যব তক হ্যায় জান’র মতো ত্রিকোণ প্রেমের গল্প দেখা গেলেও ছবির গল্প ত্রিকোণ প্রেম নয়৷ এই তিন তারকা ছাড়া ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্সে রয়েছেন বহু বলি তারকা৷ সলমন খান থেকে শুরু করে কাজল, রানি মুখোপাধ্যায়, আলিয়া ভাট, করিশ্মা কাপুর৷ সলমন খান, শাহরুখ খান এবং ক্যাটরিনা কইফের একটি আইটেম নম্বর থাকবে বলেও জানা গিয়েছে৷
আনন্দ এল রাইয়ের পরিচালিত সূত্রের খবর, নাসাতেও শ্যুট হয়েছে ছবির কিছু দৃশ্য৷ ‘ফ্যান’ ছবির পর এসআরকের আরেকটি ছবিতে ভিএফএক্সের কামাল দেখার জন্য অপেক্ষা করে আছেন ভক্তকূল৷ তিনি যে চরিত্রে অভিনয় করছেন, সেরম চরিত্রে তিনি আগে কখনও অভিনয় করেননি বলে জানিয়েছেন শাহরুখ৷ ছবিতে তাঁর বাবার চরিত্রে অভিনয় করবেন পরিচালক তিগমাংশু ধুলিয়া৷ আগামী ২১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি৷



