প্রবাস

টেক্সাসে ফোবানা সম্মেলন ২০২০-এর কিক অফ পার্টি আয়োজিত

গেল ২৫ জানুয়ারী শনিবার বাংলাদেশ এসোসিয়েশন অফ নর্থ টেক্সাস আয়োজন করে ফোবানা সম্মেলন ২০২০-এর কিক অফ পার্টি। এ অনুষ্ঠান আয়োজনের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয় টেক্সাসের আরলিংটনের ইন্দোপাক ব্যাঙ্ক‌ুয়েট হল।
 
আগামী সেপ্টেম্বরের ৪, ৫ ও ৬ তারিখে ডালাসের আর্ভিং কনভেনশন সেন্টার অফ লাস কলিনাসে অনুষ্ঠিত হবে ৩৪তম ফোবানা সম্মেলন।
 
মেম্বার সেক্রেটারী নাহিদা আলী ডেইজির সঞ্চালনায় হোস্ট কমিটির প্রথম কিক অফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান শাহ হালিম, ভাইস চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, এক্সিকিউটিভ সেক্রেটারি ড. আহসান চৌধুরী, মেম্বার ও প্রাক্তন চেয়ারম্যান রেহান রেজা, মেম্বার জাহিদ হোসেন, মেম্বার কবির কিরণ, মেম্বার মহিন উদ্দিন দুলাল।
এছাড়াও আগামী ২০২১ ফোবানা সম্মেলনের কনভেনর জি আই রাসেল ও মেম্বার সেক্রেটারী শিব্বির আহমেদ, ফোবানা উপদেষ্টা মোহাম্মদ আলমগীর ও নুরুল আমিন চৌধুরীসহ আরও অনেকে। আমেরিকার বিভিন্ন শহর থেকে আরও অনেকেই অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে সকলেই ৩৪ তম ফোবানা সন্মেলন সফল করতে সর্বাত্বক সহযোগিতার অঙ্গীকার করেন।
এ পর্বে সভাপতিত্ব করেন ২০২০ ফোবানা সম্মেলনের কনভেনর হাসমত মবিন।
দ্বিতীয় পর্বে ফোবানার চেয়ারম্যান শাহ হালিমের নেতৃত্বে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে সম্মেলনের জন্য প্রায় আশি হাজার ডলার সংগ্রহ করা হয়।
এ সময় টেক্সাস ও পার্শবর্তী ষ্টেট ওকলাহামার বিভিন্ন ব্যবসায়ীরা বাংলাদেশিদের এই প্রাণের মিলনমেলা সফল করে তুলতে সর্বাত্বক সাহায্যের আশ্বাস দেন।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension