আন্তর্জাতিক

ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর থেকেই অবহেলার শিকার তার স্ত্রী

রূপসী বাংলা ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর থেকেই  অবহেলার শিকার তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তবে ঘরে নয়, অভিযোগ ফ্যাশন ম্যাগাজিনের সম্পাদকেরা অবহেলা করছেন সাবেক এই মডেলকে।

সম্প্রতি এমন মন্তব্য করলেন হলিউড অভিনেতা জেমস উডস। টুইটারে উডসের এমন মন্তব্যের পর থেকে নেট দুনিয়ায় শুরু হয়েছে আলোচনার ঝড়।

টুইটারে  অভিনেতা জেমস উডস বলেন, ট্রাম্প যদি ডেমোক্রেট হতেন, মেলানিয়া প্রতিমাসে পৃথিবীর সব অভিজাত নারীদের ম্যাগাজিনগুলোর প্রচ্ছদে জায়গা করে নেয়ার সুযোগ পেতেন।

টুইটে মার্কিন ফার্স্ট লেডির একটি ছবিও পোস্ট করেন উডস। ওই ছবিতে মেলানিয়াকে একটি নকশা করা চেয়ারে হালকা নীল রঙের পোশাক পরে বসে থাকতে দেখা যায়। ছবিটি এখন পর্যন্ত ৭০ হাজার মানুষ লাইক এবং ২৫ হাজার বার রি-টুইট করেছে।

ফার্স্ট লেডি হবার পর মেলানিয়াকে ভ্যানিটি ফেয়ার মেক্সিকো’র প্রচ্ছদে দেখা গিয়েছিল। ম্যাগাজিনটির ফেব্রুয়ারি ২০১৭ সংখ্যায় যখন মেলানিয়ার ছবি ছাপা হয়, তখন ট্রাম্প মেক্সিকোর সীমান্তে দেয়াল তুলতে মেক্সিকোকেই অর্থ দেয়ার জন্য চাপ দিচ্ছিলেন।

তবে ভ্যানিটি ফেয়ার মেক্সিকো ছাড়া সাবেক এই মডেলকে নিয়ে ম্যাগাজিন প্রকাশ করেননি যুক্তরাষ্ট্রের কোনো প্রকাশনা সংস্থা।

২০১৬ সালের ডিসেম্বরে ভোগ ম্যাগাজিনের এডিটর ইন চিফ অ্যানা উইন্টর একবার ট্রাম্প টাওয়ারে যান। তখন মেলানিয়াকে দিয়ে ভোগের প্রচ্ছদ করার গুঞ্জন শোনা গেলেও পরে তা হয়ে ওঠেনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension