
আন্তর্জাতিকপ্রধান খবর
ট্রাম্পের বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
রূপসী বাংলা ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির শীর্ষ কর্মকর্তারা ট্রাম্পের প্রস্তাবকে ‘মূল্যহীন’ ও ‘অলীক কল্পনা’ হিসেবে আখ্যা দিয়েছেন বলেও জানিয়েছে কয়েকটি সংবাদমাধ্যম।
কিছুদিন আগে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো ধরনের পূর্ব শর্ত ছাড়াই তিনি রুহানির সঙ্গে আলোচনায় বসতে চান বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি পরমানু চুক্তি থেকে সরে আসার পর দেশ দুটির মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করে। চলতি মাসের শুরুতে বিশ্বের কয়েকটি শক্তিধর দেশের সঙ্গে নতুন চুক্তির হুমকি দেয় তেহরান। এরপরই ট্রাম্প রুহানির সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেন।



