
বাংলাদেশ
ডা. ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষিত
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তিনি কুড়িগ্রাম-৪ আসন (রাজিবপুর,রৌমারী ও চিলমারী উপজেলা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ
নিতে মনোনয়ন দাখিল করেছিলেন। আজ রবিবার (২ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন তার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন।
এই ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, তিনি রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরেুদ্ধে আপিল করবেন



