
ডিভোর্সিদের প্রেমে পড়তে অসুবিধা কোথায়?
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: ব্যক্তিগত জীবনকে সব সময়ই আড়ালে রাখতে পছন্দ করেন মালাইকা। আর তাই অর্জুন কাপুরের সঙ্গে তার প্রেমের সম্পর্কটা অফিসিয়াল ঘোষণা করতে বেশ সময় লেগেছে তার।
তবে বলিউডে কিন্তু তাদের সম্পর্ক অনেকটা ওপেন সিক্রেট। অর্জুনের মতো বলিউডের একজন এলিজিবল ব্যাচেলর-এর সঙ্গে প্রেম করার জন্য একাধিকবার মালাইকাকে ট্রোল করা হয়েছে। তাদের বয়সের পার্থক্যের জন্য বহুবার হয়েছে সমালোচনা। নিজের সম্পর্কের ট্রোল হওয়া নিয়েই এবার মুখ খুললেন মালাইকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, প্রত্যেকের জীবনেই দ্বিতীয়বার সুযোগ আসে। ভালোবাসাও তার ব্যতিক্রম নয়। তবে আমাদের দেশে নারীদের দ্বিতীয়বারের জন্য প্রেমে পড়ায় বাঁধা আছে। এখনও ডিভোর্সিদের আমাদের সমাজে দ্বিতীয়বার বিয়ে করাটা নিষিদ্ধ। সবসময়ে নেতিবাচক কথা না বলে একটু সহানুভূতি হওয়া উচিত। তিনি বলেন, অর্জুনের সঙ্গে সম্পর্কে তিনি ভালই আছেন। তাহলে সমাজের এত সমস্যা কোথায়?



