প্রধান খবরবাংলাদেশ

ড. কামাল – স্বাধীনতা এলেও মুক্তি আসেনি —

রূপসী বাংলা ঢাকা ডেস্ক:  ১৬ ডিসেম্বর (রোববার) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন সাংবাদিকদের কাছে বলেন।

দেশে স্বাধীনতা এলেও এখনও মানুষের মুক্তি আসেনি। তিনি বলেছেন, মানুষের মুক্তির জন্য আমাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

ড. কামাল বলেন, স্বাধীনতা যুদ্ধে লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন। শহীদদের লক্ষ্য গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ পূরণ হয়নি। সেই লক্ষ্যপূরণে আমাদের কাজ করতে হবে। এজন্য আমরা দেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছি।

তিনি বলেন, বিজয়ের মাসে শপথ নিতে হবে কোন জরবদস্তি, কোন লাঠিয়াল, সন্ত্রাসের ব্যবহার মেনে নেওয়া যায় না। যারা রুগ্ন রাজনীতি করে তারাই জরবদস্তি, লাঠিয়াল বাহিনী, সন্ত্রাস, কালো টাকার ব্যবহার করে। স্বাধীন দেশে এগুলো মানা হবে না।

ড. কামাল বলেন, স্বাধীনতায় কি পেয়েছি তা এখানে এসে স্মরণ করতে হবে। শহীদদের চাওয়া আইনের শাসন, গণতন্ত্র, মানুষের অধিকার মূল্যায়ন করতে হবে।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

-রানিশু

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension