
‘তনুশ্রী আমাকে বাধ্য করেছে….’ বিষ্ফোরক নানা
রূপসী বাংলা বিনোদন ডেস্ক : নানা পাটেকার ও গনেশ আচারিয়ার বিরুদ্ধে, মুম্বইয়ের ওশিয়ারা পুলিশ স্টেশনে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন তনুশ্রী। সাক্ষাৎকার যে আগুন তিনি ধরিয়েছিলেন তা গড়িয়েছে থানা পর্যন্ত। এদিকে মুখে ‘রা’ পর্যন্ত কাটেননি নানা। অথচ কেউ তাঁর পক্ষে কথা বলছেন। কেউবা বিপক্ষে। আর ‘তনুশ্রী মিথ্যে কথা বলছে’ ছাড়া এপর্যন্ত দ্বিতীয় কোনও লাইন শোনা যায়নি অভিনেতার মুখে।
তবে রবিবার জানা গিয়েছিল, সোমবার তনুশ্রী প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করবেন নানা পাটেকার। সেখানেই নিজের বক্তব্য জানাবেন তিনি। কিন্তু গতকাল রাতে নানা ছেলে মলহার মিডিয়াকে ফোন করে বাতিক করে দেন বৈঠক। এরপরই একের পর এক সংবাদের শিরোনামে উঠে আসে, নানার সাংবাদিক সম্মেলন বাতিল করার কথা। এরপরই নিজের মুখ খোলেন অভিনেতা। নিজের মেজাজে তিনি বলেন, ” আমি কোনও সাংবাদিক বৈঠক ডাকিনি, যা বাতিল করা হয়েছে! পুরোটাই রটনা।”



