খেলা

তাইজুলের স্পীন ঘূর্ণিতে জিম্বাবুয়ে অলআউট ২৮২ রানে!

আর এন শুভ্র

 

রূপসী বাংলা ডেস্কঃ সিলেট টেস্টের প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। তাইজুল ইসলাম নিয়েছেন ৬ উইকেট। স্কোর: জিম্বাবুয়ে ২৮২/১০ (১১৭.৩ ওভার)।

প্রথম ইনিংসের দ্বিতীয় দিনে লাঞ্চের কিছু আগেই ২৮২ রানে অল আউট হয়ে গেল জিম্বাবুয়ে। সকালে লেগ স্পিনার তাইজুলের অসাধারণ বোলিংয়ে তাদের প্রথম ইনিংস থেমে গেল ২৮২ রানে। ৫ উইকেটে ২৩৬ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল জিম্বাবুয়ে। আজ সকালে বাকি ৫ উইকেটে মাত্র ৪৬ রান তুলতে পারে সফরকারীরা।

প্রথম দিন শেষে পিটার মুর ৩৭ ও চাকাবা ২০ রানে অপরাজিত ছিলেন। রবিবার দ্বিতীয় দিনের খেলা শুরুর মিনিট চল্লিশ পর দলকে ব্রেক থ্রু এনে দেন লেগ স্পিনার তাইজুল ইসলাম। তবে মুর তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি। এর কিছু পর মাসাকাদজাকে ৪ রানে বিদায় করেন তাইজুল। মাভুতাকে ৩ রানে এলবি ফাঁদে ফেলেন আরেক লেগি নাজমুল হাসান অপু।

১০৮ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার তাইজুল। দ্বিতীয় দিনে জিম্বাবুয়ের পাঁচ উইকেটের চারটিই নিয়েছেন তিনি। ৪৯ রানে ২ উইকেট নিয়েছেন আরেক বাঁহাতি স্পিনার অভিষিক্ত নাজমুল ইসলাম অপু। পেসার আবু জায়েদ রাহী ৬৮ রানে ও অধিনায়ক মাহমুদউল্লাহ ৩ রানে পেয়েছেন একটি করে উইকেট। মেহেদী হাসান মিরাজ ২৭ ওভারে ৪৫ রানে উইকেটশূন্য ছিলেন।

প্রথম সেশনের শেষ ১০ মিনিটের জন্য ব্যাটিংয়ে নামানো হয়েছে বাংলাদেশকে। ইনিংসের দ্বিতীয় বলেই রানের খাতা খোলেন লিটন কুমার দাস। মধ্যাহ্ন বিরতির আগে খেলা হয় মাত্র এক ওভার। বিরতি পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ বিনা উইকেটে ২ রান।

বিরতি থেকে ফিরেই বিদায় ইমরুল ও লিটন। ১৩ বল খেলে ব্যক্তিগত পাঁচ রানে তেন্ডাই চাতারার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন ইমরুল। আউট হওয়ার আগে ২৫ বল খেলে ১ চারে লিটন করেন ৯ রান।

নয় ওভারে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ১৫ রান। নাজমুল হোসেন শান্ত ১ (২ বল) রানে ব্যাট করছেন। ১৪ বল খেললেও এখনো রানের খাতা খুলতে পারেননি মুমিনুল হক। এখনও ২৬৭ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ, হাতে রয়েছে নয় উইকেট।

 

তথ‌্য ও ছবি সংগৃহীত

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension