ভারত

তাজমহলের ৫০০ মিটারের মধ্যে দোকানপাট নয়: সুপ্রিম কোর্ট

ভারতের সুপ্রিম কোর্ট সপ্তদশ শতাব্দীর মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন আগ্রার তাজমহল রক্ষায় একটি গৃরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।

এতে বলা হয়েছে, তাজমহলের ৫০০ মিটার পরিধির মধ্যে কোনো দোকানপাট রাখা চলবে না। সব ধরনের বাণিজ্যিক কাজকর্ম নিষিদ্ধ ওই এলাকার মধ্যে। খবর আনন্দবাজার পত্রিকার।

সোমবার এ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নির্দেশ যাতে ঠিক ভাবে পালন করা হয়, তা দেখার দায়িত্ব আগ্রা উন্নয়ন পর্ষদকে দিয়েছে ভারতের এ শীর্ষ আদালত।

সপ্তদশ শতাব্দীর এই স্থাপত্যের আশপাশে অবৈধ ভাবে দোকানপাট গড়ে উঠছে, এই অভিযোগ তুলে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে।

সেই মামলায় বিচারপতি সঞ্জয় কিসান কল এবং বিচারপতি এএস ওকার ডিভিশন বেঞ্চের স্পষ্ট নির্দেশ, তাজমহলের সীমানা প্রাচীর থেকে ৫০০ মিটার পরিধির মধ্যে যেসব বাণিজ্যিক কাজকর্ম হয়ে থাকে, তা বন্ধ করতে হবে আগরা উন্নয়ন পর্ষদকে।

মামলার বাদী আদালতে অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের আগের নির্দেশ লঙ্ঘন করে তাজমহলের পশ্চিম প্রান্তের অনেকেই অবৈধ ভাবে ব্যবসা করছেন। এই সব কাজকর্ম যাতে বন্ধ হয়, তার আবেদন জানিয়েছিলেন মামলার বাদীরা। তার পরিপ্রেক্ষিতেই সোমবার ওই রায় দিয়েছে শীর্ষ আদালত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension