বাংলাদেশ

‘তারা ষড়যন্ত্র করছে, জনগণ সেই ষড়যন্ত্রের ব্যাপারে যেন হুঁশিয়ার থাকে’- আইনমন্ত্রী আনিসুল হক

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ঐক্যফ্রন্ট নেতারা চান না দেশের গণতন্ত্রের ধারা অব্যাহত থাকুক। তিনি বলেন, তারা ষড়যন্ত্র করছে, জনগণ সেই ষড়যন্ত্রের ব্যাপারে যেন হুঁশিয়ার থাকে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর ভূমি অফিসের ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন শেষে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

২১ আগস্ট গ্রেনেড হামলার আসামী তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে মন্ত্রী বলেন, তারেক রহমানকে বিদেশ থেকে ফিরে আনার বিষয়ে আমরা এখনো পদক্ষেপ নেইনি। আমরা এ বিষয়ে চিন্তা ভাবনা করছি।

আইনমন্ত্রী বৃহস্পতিবার সকালে থেকে বিকেল পর্যন্ত পৌরশহর, মোগড়া ও ধরখার ইউনিয়নে প্রায় ১০টি পথসভা করেছেন। উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখারে পায়ে হেটে ও রিক্সা চরে তিনি গণসংযোগ করেন।

পাশাপাশি আইনমন্ত্রী পৌরশহরের রাধামাধব আখড়া, ধরখার ও ভাটামাথায় পূজা মণ্ডপও পরিদর্শন করেন।

রাণীখারের গণসংযোগকালে ওই গ্রামের আবদুল মোতালিব ভূঁইয়ার কাছে ঘরের চাবি দেন মন্ত্রী। সম্প্রতি রাণীখারের আবদুল মোতালিব ভূঁইয়ার ৫টি ঘর আগুনে পড়ে যায়। আইনমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে ৫টি ঘর নির্মাণ করে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া, মন্ত্রীর সহকারী একান্ত সচিব রাশেদুল কাউছার ভূইয়া জীবন, সহকারী কমিশনার ভূমি জেসমিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মুরাদ হোসেন ভূইয়া, ধরখার ইউপি চেয়ারম্যান আরিফুল হক বাছির ও তন্তর ভূমি অফিসের তহসিলদার মো. মফিজুল কবীর প্রমুখ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension