আঞ্চলিক

কোটালীপাড়ায় পৌরসভার পক্ষ থেকে শেখ রাসেলের ৫৪তম জন্মদিন পালিত।

রূপসী বাংলা কোটালীপাড়া প্রতিনিধি:  গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৪তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার পৌর হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনষ্ঠিত হয়।

পৌর মেয়র মো: কামাল হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, রুহুল আমিন খান, হাজী শফিকুল ইসলাম, যুবলীগ নেতা তাইজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন, সাধারণ সম্পাদক আলিউজ্জামান জামির বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। অপরদিকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension