প্রবাস

নিউইয়র্কে বিজয়া দশমীর মধ্য দিয়ে শারদীয় দূর্গাপূজা সম্পন্ন।

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্ক  প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায় ৫ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করলো তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। স্থানিয় সময় ১৪ অক্টোবর রবিবার থেকে শুরু করে ১৮ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত চলে এই পূজা অর্চনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। নিউইয়র্ক সিটির সবগুলো পূজা মন্ডপেই বিপুল সংখ্যক ভক্তের সমাবেশ ঘটে। বিকাল থেকেই পূজামন্ডপ গুলোয় দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে।

` বাহারী পোশাকে নিজেদের সাজিয়ে উৎসব-আনন্দে মেতে উঠে নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশীরা। সিটির জ্যামাইকা,জ্যাকসন হাইটস,উডসাইড,সানিসাইড, ব্রঙ্কস , ব্রুকলীনে মোট ১৮ টি র্দূগাপূজা  বাংলাদেশিদের আয়োজনে সম্পন্ন হয় এবং সেখানে শত শত প্রবাসী বাংলাদেশি সনাতন র্ধমালম্বীরা অংশগ্রহন করেন । জ্যাকসন হাইটসের ওম শক্তি মন্দিরের পুরোহিত শ্রী প্রবাস চক্রবর্ত্তী বলেন, পৃথিবী থেকে সকল অশুভ শক্তি দুর হোক আর ফিরে আসুক সকলের মাঝে সুখ শান্তি। তিনি আরও  বলেন দেবী দূর্গার কাছে প্রার্থনা সকল মানবজাতির কল্যান সহ মানুষে মানুষে হানাহানি বন্ধ হোক এবং গড়ে উঠুক এক শান্তিময় অসাম্প্রদায়িক পৃথিবী।

এদিকে দূর্গা পূজা উপলক্ষ্যে এক ভিডিও বার্তায় নিউইয়র্কে বাংলাদেশ কন্সুলেটের কন্সাল  জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা  সকল ধর্ম বর্ণ গোত্রের মাঝে সম্প্রিতির বন্ধন আর সুদৃঢ় হউক এ কামনা করে প্রবাসী হিন্দুদের শুভেচ্ছা জ্ঞাপন করেন ।

 

এছাড়া যুক্তরাস্ট্র আওয়ামী লীগ সভাপতি ড.সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক হাজী এনাম সহ দলীয় নেতৃবৃন্দ সিটির বিভিন্ন পূজা মন্ডপে পরিদর্শনে গিয়ে প্রবাসী হিন্দু সম্প্রদায়কে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন ।  সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা ।পূজা মন্ডপে সিঁদুরখেলার মধ্য দিয়ে বিজয়া দশমী সম্পন্ন হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension