বাংলাদেশরাজনীতি

তারেকের পদত্যাগ করার প্রশ্নই আসে না: ফখরুল

রূপসী বাংলা ঢাকা ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২১ আগস্ট হামলা মামলার রায় সাজানো। রায় নিয়ে দল বিশেষের সঙ্গে আদালতের পর্যবেক্ষণ মিলে যাওয়া স্বাভাবিক নয়।

শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই রায় রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন। বিএনপিকে দুর্বল করার অসৎ উদ্দেশ্য। রায়ের ওপর ভিত্তি করে তারেক রহমানের পদত্যাগ করার প্রশ্নই আসে না।

মির্জা ফখরুল বলেন, রায়ের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মনগড়া তথ্য পরিবেশন করেছে কিছু গণমাধ্যম। কারো বিরুদ্ধে মনগড়া অপপ্রচার না চালাতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension