প্রধান খবররাজনীতি

তিন সিটিতে ভোট: বিএনপির ফরম বিক্রি আজ

রূপসী বাংলা ডেস্ক:রাজশাহী, বরিশাল ও  সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী বাছাই করতে আজ বুধবার মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ফরম কেনা যাবে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, নয়াপল্টন কার্যালয় থেকে ফরম বিক্রি হবে বুধবার। পরদিন বৃহস্পতিবার তা জমা নেয়া হবে একই স্থানে। সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত মনোনয়পত্র তোলা ও জমা দেয়া যাবে।

বিএনপির এই নেতা জানান, মনোনয়ন ফরম কিনতে হবে ১০ হাজার টাকায়; জমা দেওয়ার সময়ে জামানত হিসেবে দিতে হবে ২৫ হাজার টাকা।

আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।

এই তিন সিটিতে এখন বিএনপির মেয়র রয়েছেন। ২০১৩ সালের নির্বাচনে তিন সিটিতেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension