প্রধান খবরযুক্তরাষ্ট্র

দাবানলে ক্যালিফোর্নিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪

রূপসী বাংলা ঢাকা ডেস্ক, আন্তর্জাতিক রিপোর্ট:  রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেটে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলে এ পর্যন্ত মারা গেছে অন্তত ৪৪ জন। নিখোঁজ রয়েছে দুই শতাধিক। স্থানীয় কাউন্টি শেরিফ জানায়, তাদের সন্ধানে ১৫০ জনের বেশী উদ্ধার কর্মী কাজ করছে। সিবিএস নিউজ জানায়, স্টেটটির দক্ষিণাঞ্চলের চারপাশে কয়েকটি দাবানল ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যা ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে প্রাণনাশক দাবানল। ভয়াবহ এই দাবানল দক্ষিণাঞ্চলের বাড়িঘরগুলোকে বড় হুমকির মুখে ফেলে দিয়েছে।

দেশটির আবহাওয়াবিদ ডেব হেনেন জানান, তিনি আশংকা করছেন, তীব্র বাতাসের কারণে সান্তা আনা শহরেও শক্তিশালী দাবানল ছড়িয়ে পড়তে পারে। তাই আগে থেকেই সকলকে সতর্ক করে দেওয়া হয়েছে। এদিকে, ফায়ার সার্ভিসের কর্মীরা দাবানল নিয়ন্ত্রণে আনতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।গত ৭ নভেম্বর ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস শহরের ৪০ মাইল উত্তর-পশ্চিমে থাউস্যান্ড ওয়াকস এলাকায় দাবানলের সূত্রপাত হয়। সে সময়ই সরিয়ে নেওয়া হয় অন্তত ৭৫ হাজার ঘরবাড়ির লোকজনকে।

দাবানল ছড়িয়ে পড়ায় নতুন করে আরও লোকজনকে নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে থাউস্যান্ড ওয়াকসের কালাবাসাস এবং মালিবু উপকূলের লোকজনকে। ওইসব এলাকায় হলিউডের অনেক তারকা বসবাস করেন।

এদিকে ভয়াবহ এ আগুনের রোষ থেকে বাঁচাতে এরই মধ্যে অঙ্গরাজ্যটির দেড় লাখেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

নিহতদের মধ্যে পাঁচজনকে পাওয়া গেছে ‘ক্যাম্প ফায়ার’ দাবানলে পুড়ে যাওয়া প্যারাডাইস শহরের কয়েকটি গাড়ির ভেতর। ক্যালিফোর্নিয়ার উত্তর দিকে ছড়িয়ে পড়া এ আগুন সামলাতে বৃহস্পতিবার থেকেই বেগ পেতে হচ্ছে জরুরি বিভাগের কর্মীদের।

‘দাবানলে প্যারাডাইস শহরের কোনো কিছুই অবশিষ্ট নেই বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার বনাঞ্চল ও অগ্নি সুরক্ষা বিভাগের মুখপাত্র স্কট ম্যাকলিন।

অন্যদিকে লস এঞ্জেলসের পশ্চিম দিক থেকে শুরু করে এই দাবানল গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক ছাড়িয়ে উপকূলীয় এলাকাগুলোর দিকে অগ্রসর হচ্ছে। এরই মধ্যে আগুনে মালিবু শহরের বেশ কয়েকটি বাড়িও পুড়ে গেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension