প্রবাস

নিউইয়র্কে শামস আল মমীনের একক কবিতা সন্ধ্যা

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: নিউইয়র্ক প্রবাসী বাংলা ভাষার অন্যতম শক্তিমান কবি শামস আল মমীন’র ‘একক কবিতা সন্ধ্যা’ ১০ নভেম্বর শনিবার জ্যাকসন হাইটস’র জুইস সেন্টারে অনুষ্ঠিত হলো। প্রবাস প্রজন্মে বাংলা সংস্কৃতি প্রবাহিত রাখার দিপ্ত প্রত্যয়ের এ অনুষ্ঠানে সুধীজনের মধ্যেও ছিল একই প্রেরণা। শুধু তাই নয়, সারাটি জীবন বিশুদ্ধ কবিতা-চর্চায় নিয়োজিত থাকায় শামস আল মমীনকে মঞ্চে নিয়ে অভিবাদন জানান চারণকবি বেলাল বেগ।

ঘড়িতে যখন পাঁচটা, ঠিক তখনই নতুন প্রজন্মের অহংকার, আবৃত্তিকার ও উপস্থাপিকা সেমন্তী ওয়াহেদ তার কথামালার ডালি সাজিয়ে কবি শামস আল মমীনের কবিতা সন্ধ্যার শুভ সূচনা করেন। ততক্ষণে জুইস সেন্টারের প্রায় সবগুলো আসন নিউইয়র্কসহ ট্রাই-স্টেটের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি-সাহিত্যিক, লেখক-বুদ্ধিজীবি, সাংবাদিক-সম্পাদক, আবৃত্তিকার-নাট্যজন নির্বিশেষে সর্বস্তরের শিল্পবোদ্ধাদের দিয়ে পূর্ণ হয়েছে।

শুরুতে কবি শামস আল মমীনের প্রবাস জীবনের চল্লিশ বছরে কবি হয়ে ওঠার আনুপূর্বিক বিবরণ দেন সাংবাদিক কৌশিক আহমেদ। কৌশিকের বক্তব্যে কবির মেধা-মননের বিভিন্ন দিক, কাব্যভাবনার বিষয়বৈচিত্র, শেকড়ের সন্ধান, স্বদেশভাবনা, আন্তর্জাতিকতা, মানুষের যাপিত জীবনের কষ্ট-যাতনা, প্রেম-বিরহ ইত্যাদির অনবদ্য প্রকাশ ঘটেছে।এনআরবি নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension