ছড়াসাহিত্য

দাম বেড়েছে আরও 

এম.আবু বকর সিদ্দিক


রাত পোহালে খবর আসে

দাম বেড়েছে আরও,
দাও থামিয়ে দামের ঘোড়া
যদি কেহ পারো।
হয়ত তুমি সুখে আছো
জাতীয় ধন লুটে,
জনমনে জ্বলছে আগুন
বলছে না মুখ ফুটে।
একবার দু’বার তিনবার নহে
বাড়ছে বারেবারে,
লবন আনতে পান্তা ফুরায়
গরীবের সংসারে।
অর্ধেক বাজার করার পরে
পকেটটা হয় ফাঁকা,
দিনে দিনে যাচ্ছে থেমে
জীবনগাড়ির চাকা।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension