ভারত

দিঘার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: দিঘা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল৷ বৃহস্পতিবার সকালে দুর্ঘটনা ঘটে পূর্ব মেদিনীপুরের মারিশদার কাছে৷ দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের করণমোড় এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক পথচারীর। মৃত ব্যক্তির নাম দেবব্রত সাউ (৪৬)। তাঁর বাড়ি মারিশদা থানার করণমোড় এলাকায়। সেখানে দিঘাগামী একটি যাত্রীবাহী বাস উলটে যায় বলে জানা গিয়েছে৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে আচমকা একটি শব্দ শুনতে পান এলাকার বাসিন্দারা৷ তার পরই তাঁরা অনেক মানুষের আর্তনাদ শুনতে পান৷ বিপদের আশঙ্কা করেই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বাসিন্দারা৷ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দারা দেখতে পান রাস্তার পাশে উলটে পড়ে রয়েছে একটি যাত্রীবাহী বাস৷ বাসের যাত্রীরাই বাঁচার তাগিদে আর্তনাদ করছেন৷ সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কার্য শুরু করে দেন৷ খবর দেওয়া হয় পুলিশ-প্রশাসনে৷ পরে তারা গিয়ে উদ্ধার কাজে হাত লাগায়৷

এদিন সকাল ৬ টা নাগাদ কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসেন দেবব্রতবাবু। তিনি যখন করণমোড় বাস স্টপেজে দাঁড়িয়েছিলেন সেই সময় দিঘা-ইটাবেড়িয়া রুটের একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা তাঁকে ধাক্কা মারে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি৷ এরপর গাড়িটি গিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। ঘটনার পরেই বাস ফেলে রেখে চালক পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় দেবব্রতবাবুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আর এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে। ফলে সকাল থেকে দিঘা-নন্দকুমার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে যায়। খবর পেয়ে মারিশদা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পরে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরিয়ে রাস্তা যানজট মুক্ত করে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension