
প্রধান খবরভারত
দিল্লিতে সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ২৭, আহত ২০০ জনেরও বেশি
দিল্লি হিংসায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই মুহূর্তে দিল্লিতে সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ২৭। আহত ২০০ জনেরও বেশি। এখনও ১০৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, স্থানীয়রা নয়, দিল্লিতে হিংসা ছড়িয়েছে বহিরাগতরা৷ তিনি বলে, ‘দিল্লির মানুষ হিংসা চায় না। আম আদমি এই কাজ করে নি। দিল্লির হিন্দু, মুসলিমরা শান্তির পক্ষে।’
একই সঙ্গে দিল্লি হিংসায় মৃত পুলিশকর্মী রতন লালের পরিবারকে ১ কোটি টাকা সরকারি সাহায্য ও পরিবারের একজনকে সরকারি চাকরির কথাও ঘোষণা করেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসির সংবাদদাতারা বলছেন মূলত উত্তর-পূর্ব দিল্লির মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে সহিংসতা হয়েছে।
সংঘর্ষকারীদের কারও কারও হাতে বন্দুক দেখা গেছে। এসব এলাকার সড়কগুলো এখন অনেকটা ধ্বংসস্তূপের মতো রূপ নিয়েছে, রাস্তায় পুড়ছে যানবাহন, উড়ছে ধোঁয়া।
মুসলমান বিক্ষোভকারীদের ওপর ভারী কুঠার, লোহার রড নিয়ে ঝাঁপিয়ে পড়েন হিন্দুত্ববাদীরা।
মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো প্রাণঘাতী এই সহিংসতায় ধর্মভিত্তিক নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভকারীদের ওপর তারা পাথর নিক্ষেপ ও গুলিও করেন।
মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে বেছে বেছে মুসলিমদের ওপর হামলা চালানো হচ্ছে।
মঙ্গলবার সহিংসতার তৃতীয় রাতেও বেশীরভাগ ঘটনায় মুসলিমদের বাড়িঘর ও দোকানপাটে হামলা হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। ♦



