
Uncategorizedপ্রধান খবরভারত
দিল্লির পরিস্থিতির জন্য বহিরাগতরাই দায়ী: কেজরিওয়াল
অশান্তির আগুনে জ্বলছে দিল্লি। মৃতের সংখ্যা বেড়ে ২৭ জন। রাজনীতির উত্তাপে পুড়ছে জাতীয় রাজনীতি। বিরোধীদের লক্ষ্য কেন্দ্রের সঙ্গে সঙ্গে দিল্লির কেজরিওয়াল সরকারও।
ভারতের গণমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, বুধবার দিল্লির হিংসাত্মক পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী নামানোর আবেদন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবং সহিংসতার জন্যে দায়ী করেছেন বহিরাগতদেরকে।
দিল্লি সহিংসতায় নিহত হেড কনস্টেবল রতনলালের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে মৃতের পরিবারকে ১ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একইসঙ্গে তার পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার কথাও বলেছেন।
মঙ্গলবার তিনি রতনলালের বাড়ি গিয়েছিলেন তিনি। এদিন দিল্লি হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘এই সহিংস পরিস্থিতির জন্য বহিরাগতরাই দায়ী।
তিনি বলেন, দিল্লির মানুষ হিংসা চায় না। এই পরিস্থিতি দিল্লির ‘আম আদমি’ সৃষ্টি করে নি ৷ কয়েকজন দুষ্কৃতকারী এই সহিংসতা ছড়াচ্ছে। হেড কনস্টেবল রতনলালের বলিদান ব্যর্থ হবে না ৷ হিংসায় সকলেরই ক্ষতি। দিল্লিবাসী হিন্দু-মুসলমানরা হিংসায় দুই ধর্মের মানুষেরই মৃত্যু ৷ মানুষের মৃত্যুতে আধুনিক দিল্লি হবে না ৷ হিংসার রাজনীতি বরদাস্ত নয়।’
সিএএ বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ। রক্তাক্ত রাজধানীর রাজপথ। উত্তর-পূর্ব দিল্লিতে সংঘর্ষে এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত ২০০-এরও বেশি। গুরুতর আহত অবস্থায় আরও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার ভোররাতে নতুন করে ব্রহ্মপুরী-মুস্তাফাবাদে সহিংসতার খবর পাওয়া যায়। চলে পাথর বৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চারটি এলাকায় কারফিউ জারি রয়েছে। দেখা মাত্র পুলিশকে গুলি করারও নির্দেশ দেওয়া হয়েছে।
সীলমপুর, মউজপুরে বাড়ানো নিরাপত্তা। পুলিশ, কমব্যাট ফোর্সের সঙ্গে এলাকায় টহল দিচ্ছে আধা সামরিক বাহিনী। পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার রাতে সীলমপুর এলাকা ঘুরে দেখেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বৈঠক করেন পুলিশের সঙ্গেও। ♦



