প্রধান খবররাজনীতি

দিল্লি যাচ্ছেন এরশাদ

রূপসী বাংলা ডেস্ক:৫ দিনের সফরে ভারত যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ভারত সরকারের বিশেষ আমন্ত্রণে তার এই সফর। রোববার সকালে দিল্লীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। ২৬ জুলাই দেশে ফেরার কথা রয়েছে সাবেক এই রাষ্ট্রপতির।

পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় এতথ্য নিশ্চিত করেন।

গত মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রীংলা এরশাদের সঙ্গে তার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে দেখা করেন। এসময় তিনি ভারত সরকারের পক্ষ থেকে এরশাদের হাতে আমন্ত্রণ পত্র তুলে দেন।

আসন্ন নির্বাচনের আগে এরশাদের দিল্লী সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতুহল সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অভিজ্ঞ মহল তার এই সফরকে গুরুত্বের সঙ্গে দেখছেন। আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির প্রতি দিল্লির সমর্থন লাভের আশায় দলটির চেয়ারম্যান এরশাদের সফর বলেও মনে করছেন দলটির নেতাকর্মীরা। তারা মনে করেন, জাতীয় পার্টি আগামী সরকারের গুরুত্বপূর্ণ অংশিদার হতে চায়। নয়াদিল্লি চাইলে এবং সহযোগিতা করলে সেটা সম্ভব।

৫দিনের দিল্লি সফরে এরশাদ ক্ষমতাসীন বিজেপি সরকারের শীর্ষকর্তাদের সঙ্গে দেখা সাক্ষাত করবেন। সফরসঙ্গী হিসেবে এরশাদের সঙ্গে ভারত যাচ্ছেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, মেজর অব. খালেদ আখতার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension