
দীপিকা ও রনভীরের বিয়ে হচ্ছে যে রিসোর্টে!
আর এন শুভ্র
রূপসী বাংলা বিনোদন: আর কিছুদিন পরই বিয়ে হতে যাচ্ছে বলিউডের জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন এবং রনভীর সিং এর। এ নিয়ে বলিউড মিডিয়ার চারিদিকে হৈ চৈ রব। বিয়ের দিনক্ষণও চূড়ান্ত। বিরাট-আনশকা শর্মার মতো ডেস্টিনেশন ওয়েডিংকেই বেছে নিয়েছেন বলিউডের এই হবু কাপল। শোনাযাচ্ছে ইতালির পাহাড়-জলাশয়ে ঘেরা একটি ভিলায় তাদের বিয়ের ভেন্যু।
১৪ আর ১৫ নভেম্বরে বিয়ে করবেন দীপিকা আর রণবীর। বলিউডে গুঞ্জন, ইতালির লেক কোমোর প্রাসাদে ‘ভিল্লা দেল বালবিয়ানেল্লো’ বসছে বলিউডের সেই বহু প্রতিক্ষিত বিবাহ আসর।
নৌকায় ভেসেই মূলত আসতে হয় এই প্রাসাদে। মনে করা হচ্ছে দীপিকা-রনভীরের বিয়ের অতিথিরা নৌকাতেই এসে পৌঁছবেন। যদিও লেন্নো গ্রামের মাঝখান দিয়ে সখানে যাওয়ার একটা অসাধারণ রাস্তা রয়েছে। পাহাড়ি রাস্তাটিতে রয়েছে প্রচুর চড়াই-উৎরাই।

আল্পস পর্বতমালার পাদদেশে অবস্থিত ইতালির উত্তরাঞ্চলীয় শহর লেক কোমো। দেশটির সুবিশাল তিনটি জলাশয়ের মধ্যে ‘কোমো’ অন্যতম। ইউরোপের গভীরতম হ্রদগুলোর অন্যতম এই জলাশয়টি। ১৬০০ শতকে এই প্রাচীন ভিলাটি তৈরি করা হয়েছিল। লেক কোমোতে রয়েছে ব্যক্তি মালিকানাধিন অনেকগুলি বাড়ি, বেশ কিছু প্রাসাদ ও ভিলা। মার্কিন পপসম্রাজ্ঞী ম্যাডোনা ও ব্রিটিশ সংগীতশিল্পী এলটন জনের মতো অনেক বিখ্যাত ব্যক্তির অবকাশকালীন বাড়ি আছে এই জলাশয়ের পাশেই।
সুইজারল্যান্ডের সীমান্তবর্তী প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শহরটির চারদিকে পাহাড়। ইতালির লোম্বার্ডি শহরের সবুজ-সৌন্দর্যময় পরিপাটি এই জায়গা দেখতে একেবারে ছবির মতো। ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর মিলান থেকে লেক কোমোর দূরত্ব ৪০ কিলোমিটার। দেশটির রাজধানী রোমের সঙ্গে ইতালির উত্তরাঞ্চলীয় এলাকাগুলোর যোগাযোগের অন্যতম সংযোগস্থল কোমো। আভিজাত্যের সুবাদেও এ শহর বিখ্যাত।
রোমান সাম্রাজ্যের সময় থেকেই স্থানীয় অভিজাত শ্রেণির নাগরিকরা এই লেকের পাশে বাড়ি বানিয়েছিলেন। ‘ভিল্লা দেল বালবিয়ানেল্লো’ প্রাসাদও সেই সময়কারই। স্টার ওয়ার্স ও ক্যাসিনো রয়্যালের মতো ছবিগুলির শুটিং হয়েছে এখানে। লেক কোমোর নৈসর্গিক দৃশ্যের মাঝে রূপকথার গল্পের মতো প্রাসাদটি অভাবনীয় স্থাপত্যশৈলী।
অতিথিরা নৌকায় ভেসে পৌঁছবেন প্রাসাদের সামনে। সামনের চত্বরটি একেবারে রূপকথার মতোই। কাঠের কাজ করা প্রাচীন একটি ভিলা। সারি সারি গাছ। এটি ইতালির বিখ্যাত পর্যটন কেন্দ্র। প্রাসাদের সামনে ও ভিতরের খোলা টেরেসগুলো একেবারেই আদর্শ গ্র্যান্ড রিসেপশনের জন্যই। এই প্রাসাদে সংগ্রহশালা ও বিশাল একটা পাঠাগারও রয়েছে। প্রাসাদের অবস্থান ও প্রাসাদের নকশা-সব মিলেই লেক কোমো ও ভিলা দে বালবিয়ানেল্লোকে এই যুগল বেছে নিয়েছেন বিয়ের ভেন্যু হিসাবে।



