প্রবাস

দুবাইয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

বাংলাদেশ কনস্যুলেট, দুবাই ও উত্তর আমিরাত কর্তৃক যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।

কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেট দুবাই- এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশ বিমান ও জনতা ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, দুবাই ও উত্তর আমিরাতের বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কনসাল জেনারেল বি এম জামাল হোসেন কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবর্গের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

আলোচনা অনুষ্ঠানের শুরুতেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণীসমূহ পাঠ করে শোনান যথাক্রমে কনস্যুলেটের কাউন্সেলর (শ্রমকল্যাণ) মো. আব্দুস সালাম, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ কাজী ফয়সাল এবং প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান। পরে দিবসটির ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা ১৭ মার্চ-উদযাপনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, ‘আগামী প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানানো এবং তার আদর্শে অনুপ্রাণিত করে দেশাত্মবোধের চেতনায় উন্নত সাহসী নাগরিক গঠন করার জন্য এ দিবস উদযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সভাপতির বক্তব্যে মান্যবর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, ‘১৭ মার্চ হল শৃঙ্খলমুক্তির মহানায়কের জন্মদিন। বঙ্গবন্ধু ছিলেন বাঙালির হৃদয়ে লালিত হাজার বছরের শোষণমুক্তির স্বপ্ন বাস্তবায়নকারী মহামানব। তিনি বর্তমান ও আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠা এবং দেশের উন্নয়নে আত্মনিয়োগ করার আহ্বান জানান।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension