প্রধান খবরভারত

দেখা মিলল চাঁদের, বুধেই ঈদ ভারতে

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: দেখা মিলল চাঁদের। ৫ জুন, বুধবার ভারতে পালিত হবে ইদ। মসজিদের তরফ থেকে এই খবর জানানো হয়েছে। কলকাতার নাখোদা মসজিদের তরফ থেকে এই ঈদের সময় ঘোষণা করা হয়েছে।

চাঁদ দেখার উপর নির্ভর করে, কবে হবে ঈদ। আর মঙ্গলবারই চাঁদ দেখে জানিয়ে দেওয়া হয়েছে যে বুধবারেই ঈদ পালিত হবে।

তবে সৌদি আরবে মঙ্গলবারই পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে। সৌদি আরবে সুপ্রিম কোর্ট সোমবারই এই ঘোষণা করে দিয়েছিল। সৌদি আরবের বিভিন্ন জায়গায় সোমবারেই পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোতেও মঙ্গলবার এই খুশির ঈদ পালিত হয়েছে।

এই চাঁদকে শাওয়াল মাসের চাঁদ বলা হয়। সেই চাঁদ দেখার জন্য অগণিত মুসলিম আকাশের দিকে তাকিয়ে থাকেন।

গত এক মাস ধরে চলছিল রমজান। রোজ রাখছিলেন মুসলিমরা। সঙ্গে চলছিল প্রার্থনা। এ বছর গত ৭ মে থেকে রমজান মাস শুরু হয়েছিল। ৪ জুন সেটা শেষ হল। ইতিমধ্যেই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে ভারতে চাঁদের দেখা মিললেও এখনও অপেক্ষায় বাংলাদেশ। সেখানে এখনও চাঁদ দেখা যায়নি। চাঁদ দেখা কমিটি বৈঠক করে জানিয়েছে চাঁদ এখনও স্পষ্টভাবে দেখা না যাওয়ায় সেখানে ঈদের দিনও স্থির করা হয়নি।

ঈদের দিন ভোরে মুসলমানরা প্রার্থনা করেন। সাধারণত, ঈদের নামাজের পরে মুসলমানরা সমবেতভাবে একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের সম্ভাষণ বিনিময় করে থাকে। ঈদের বিশেষ শুভেচ্ছা হিসেবে বলা হয়, “ঈদ মুবারাক”।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension