বিনোদন

দেশে ফিরলেন নব দম্পতি দীপভীর

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: রবিবার সকালে যেন গোটা মুম্বই শহরটাই চলে এসেছে ছত্রপতি শিবাজী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে৷ উদ্দেশ্য শুধু একটাই৷ নিউলি ওয়েডে কাপেল দীপিকা পাডুকোন ও রণভীর সিংয়ের এক ঝলক পাওয়া৷ ইতালির লেক কোমো থেকে রবিবার সকালে উড়ে এলেন নব দম্পতি৷ সেই সঙ্গে তাদের ফ্যান ও মিডিয়ার ভিড় উপচে পড়ল এয়ারপোর্টে৷

নববধূ দীপিকাকে এদিন দেখা গেল স্ট্রেট কাট ভেজ রঙের স্যুট পরে৷ অন্যদিকে রণবীর পড়ে ছিলেন কুর্তা পাজামা সেই সঙ্গে পরনে ছিল গোলাপী রঙের নেহরু জ্যাকেট৷ এয়ারপোর্টে পা রাখতেই সাতসকালে ফ্যানেদের ছবি তোলার দাহিদাও মেটালেন এই নব দম্পতি৷ ক্লান্ত হলেও ফ্যানদের সঙ্গে ছবি তুলতে পোজ দিলেন দীপভীর৷ তাদের এক ঝলক পেতে বলা যেতে পারে এই দিন বিমানবন্দরে জন সমুদ্র দেখা গেল৷  এমন পরিস্থিতিতি নতুন বরকেই দেখা গেল তাঁর নববধূর বডিগার্ডের ভুমিকা পালন করতে৷

দেখতে দেখতে কেটে গেল নভেম্বর মাসের সেই বিশেষ দুটি দিন৷ যার অপেক্ষায় বসেছিল গোটা দেশবাসী৷ ‘রামলীলা’র বিয়েই ছিল তখন বলিমহলের হট টপিক৷ ইতালির লেক কোমোর বিয়ের আসর, ফেয়ারিটেল ওয়েডিংয়ের চেয়ে কোনও অংশে কম ছিল না এই ওয়েডিং৷ বর-কনে দু’জনের পরিবারের সমস্ত রীতিনীতি মেনে বিয়ে, সব্যসাচীর ডিজাইন করা বিয়ের পোশাক, সলিটায়্যার, প্ল্যাটিনামের রিং সব মিলেয়ে রাজকীয় বিয়ের দেখল টিনসেল৷

বিয়ের পর্ব এখানেই শেষ নয়৷ বাকি রয়েছে আরও অনেক অনুষ্ঠান৷ বেঙ্গালুরুর রিসেপশন পার্টি থেকে শুরু করে মুম্বইয়ের গ্র্যান্ড হ্যায়াতের রিসেপশন সবকিছুর প্রস্তুতি চলছে জোরকদমে৷ রণভীর সিংয়ের মুম্বইয়ের বাড়ি সাজানো হয়েছে আলো এবং ফুলের তোরা দিয়ে৷ বাড়ির সামনে লাগানো হয়েছে একটি বিশেষ গেট৷ সেটাও আলো দিয়ে বিভিন্ন ডিজাইন করা হয়েছে৷ এই বছরের সবথেকে প্রতীক্ষিত বিয়ে বলে কথা৷ উৎসাহ, উত্তেজনা থাকাটাই স্বাভাবিক৷ বিয়ের তিন-চারদিন আগে থেকেই সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে উঠেছিল রণভীর-দীপিকার বিয়ের ছবি দেখার জন্য৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension