বিনোদন

তৈমুরের পর কন্যা সন্তানের বাবা হতে চলেছেন সইফ

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: ফের বাবা হচ্ছেন সইফ আলি খান৷ এবার পুজা বেদির কন্যা সন্তান তাঁকে বাবা বলে ডাকতে চলেছে৷ তবে রিয়াল নয় রীল লাইফে৷ নিতিন কক্করের নতুন ছবিতে সইফ আলি খানকে দেখা যাবে ৪০ বছর বয়সি এমন এক ব্যক্তির চরিত্রে য়ে সব সময় নিজের বয়সকে অস্বীকার করে৷

হঠাৎ সেই ব্যক্তি কি ভাবে উপলব্ধি করবে যে সে এক তরুণীর বাবা, সেই গল্পই থাকবে ‘জওয়ানি জানেমন’ নামে এই আপকামিং ছবিতে৷ সইফের মেয়ের চরিত্রে পুজা বেদির মেয়ে আলিয়া ফার্নিচারওয়ালা কে দেখা যাবে বলে সূত্রের খবর৷ প্রথম ছবিতে সইফের সঙ্গে কাজ করার বিষয় নিয়ে য়থেষ্ট উৎসাহিত আলিয়া৷ তার কাছে এটা বড় পাওনা বলেই মনে করছেন তিনি৷ প্রথমে শোনা গিয়েছিল, এই ছবিতে আলিয়ার জায়গায় সইফের রিয়েল লাইফের মেয়ে সারার অভিনয় করার কথা৷ তবে শেষমেষ পুজা বেদির কন্যাই এই চরিত্রে থাকছে৷

চলতি বছরে একের পর এক তারকা সন্তানরা পা রেখেছেন বলিউডে৷ শ্রীদেবীর কন্যা জাহ্নবি হোক বা সইফ আলি খানের কন্যা সারা আলি খান৷ সকলেই একে একে বলিউডে পা জমানোর লড়াইয়ে কোমর বেঁধে নেমে পরেছেন৷ জাহ্নবি ধড়ক সিনেমার মাধ্যমে বলিউডে নিজের অভিনয়ের দক্ষতা প্রমান করার চেষ্টা করেছে৷

অন্যদিকে সইফ কন্যা সারা ডেবিউ করতে চলেছেন কেদারনাথের হাত ধরে৷ এবার সারা, জাহ্নবির সঙ্গে নাম যুক্ত হতে চলেছে পুজা বেদির কন্যা আলিয়া ফার্নিচারওয়ালারও৷ এবার দেখার কোন তারকা সন্তান নিজেদের পা বলিউডে টিকিয়ে রেখে মানুষের মনে নিজের জন্য জায়গা করে নিতে পারেন৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension