
দেশ জুড়ে হবে NRC, সব দেখেও হুঙ্কার দিলেন রাজনাথ
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেই গলা মেলালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বোকারোর সভা থেকে হুঙ্কার দিয়ে তিনি জানান, ‘আমরা ঠিক করেছি দেশের সব রাজ্যে এনআরসি হবে। কত বিদেশি আমাদের দেশে থাকেন তা জানতে পারব ৷’
যদিও এনআরসি-র ফলে বিজেপির ক্ষতি হয়েছে বলে মনে করেছেন খোদ বিজেপি নেতারা। এনআরসি নিয়ে যে সাধারণ মানুষকে বোঝাতে পারেননি, তাও একবাক্যে মানছেন অনেকেই। এবার এসবের মাঝেই এনআরসি-র হুঁশিয়ারি দিলেন রাজনাথ সিং।
উল্লেখ্য, অসমে এনআরসি করতে গিয়ে কড়া সমালোচিত হয়েছে বিজেপি। এমনকি খোদ বিজেপির নেতৃত্ব এর তরফেও দাবি করা হয় নতুন করে এনআরসি-র লিস্ট তৈরিতে। অন্যদিকে প্রথম থেকেই এনআরসির বিরোধিতায় সরব তৃণমূলনেত্রী। তাঁর হুঙ্কার, পশ্চিমবঙ্গে এনআরসি করতে দেওয়া হবে না।
পাশাপাশি ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে সরকার তৈরির ব্যাপারেও আত্মবিশ্বাসী কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, প্রথম দফার নির্বাচনের পর এটা প্রমাণিত হয়ে গিয়েছে, বিজেপিই আবার পুরো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার তৈরি করবে।
পাশাপাশি রামমন্দির ইস্যুতে তিনি বলেন, ইস্তেহারে প্রতিশ্রুতির মতোই রামলালার জন্মস্থানের ভগবান রামের বিরাট মন্দির তৈরি করা হবে। কেউই তাদের মন্দির তৈরি থেকে রুখতে পারবেন না। মন্তব্য করেছেন রাজনাথ।



