ভারত

দোকানে ঢুকে ভোটারদের চা বানিয়ে খাওয়ালেন মমতা (ভিডিও)

নন্দীগ্রামে ভোট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন উপলক্ষে সেখানে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। একাধিক মন্দির ও মাজারে গিয়েছেন তিনি। ভোট চাওয়ার পাশাপাশি তিনি স্থানীয় একটি চায়ের দোকানে ভোটারদের চা বানিয়ে খাইয়েছেন।

এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। মুখমন্ত্রী হয়েও তিনি আমজনতাকে চা বানিয়ে দিয়েছেন।

মমতা ব্যানার্জির ভেরিফায়েড ফেসবুক পেজের এক লাইভে দেখা যায়, একটি চায়ের দোকানে ঢুকে চা বানাচ্ছেন মমতা। সামনে দাঁড়িয়ে আছেন আমজনতা। চা বানানোর পর তার সহয়তাকারী একজনকে চা কাপে করে বিতরণ করতে দেখা যায়।

পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার নির্বাচনকে ঘিরে এরই মধ্যে বিজেপি, তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস ও বাম দল মাঠে নেমে পড়েছে। প্রচরণায় অংশ নিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করছেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension