
নওগাঁয় নানা আয়াজনে শেখ রাসেল দিবস পালিত
এম.এ রাজ্জাক, নওগাঁ থেকে : এবারেই প্রথমবারের মতো বিভিন্ন আয়োজন নওগাঁ জেলায় শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সরকারি, আধা-সরকারি, বেসরকারিসহ সকল প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) আলাচনা সভা, দোয়া মাহফিল, দরিদ্র ও এতিম শিশুদর মাঝে খাবার বিতরণ করে।
সোমবারে নওগাঁ সদর ও নওগাঁ এরিয়া অফিস আয়াজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন। রিক-এর নওগাঁ এরিয়া ম্যানেজার আবুল হোসনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আইনজীবী এসএম আলমগীর হোসেন, রিক-এর সদর শাখা ব্যবস্থাপক তারেক মোনোয়ার, প্রোগ্রাম অফিসার ইউসুফ আলী, ঋণ কর্মকর্তা সোহাগ শেখ, হিসাব রক্ষক আলমগীর হোসন প্রমূখ। পরে শেখ রাসেলসহ বঙ্গবন্ধুর পরিবারের নিহত সকল সদস্যের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও এতিম শিশুদলর মাঝে খাবার বিতরন করা হয়।



