ভারত

নতুন সংসদ ভবন তৈরি হবে, বললেন স্পীকার ওম বিড়লা

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: বেশ জল্পনা শুরু হয়েছে ওম বিড়লার মন্তব্যে। শনিবার সংসদের চলতি অধিবেশনের শেষে সাংবাদিক বৈঠকে লোকসভার স্পীকার ওম বিড়লা হঠাতই বলেন নতুন সংসদ তৈরি হবে।

তবে এখনো কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। এখনও পর্যন্ত জানা গিয়েছে যে এইকাজ এখনও শুধুমাত্র ভাবনা চিন্তার পর্যায়ে রয়েছে। উঠে আসছে নানা দিক। নরেন্দ্র মোদীর সাফল্যমণ্ডিত দ্বিতীয় দফায় তৈরি হয়েছে বেশ কিছু নজির। পাশ হয় প্রায় ৩০টির বেশি বিল। মোদীর ‘নতুন ভারতে’র অবিচ্ছেদ্য অংশ সংসদের বিস্তার ঘটানো ও আধুনিকীকরন। সেই কাজের কথাই উল্লেখ করেন।

লোকসভার স্পিকার এদিন বলেন, ‘নতুন একটা সংসদ ভবন দরকার বলে অনেকেরই মনে হচ্ছে। এব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য একাধিক দল তৈরি করা হয়েছে। তারা বিভিন্নজনের থেকে পরামর্শ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’ একই সঙ্গে বর্তমান সংসদ ভবনের আধুনীকিকরণ হবে বলেও জানিয়েছেন তিনি।

ওম বিড়লা বলেন, ‘বিশ্বের সব থেকে বড় গণতন্ত্রের সংসদ ভবন আকর্ষণীয় ও নজরকাড়া হওয়া উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে নতুন ভারত গঠনের যে লক্ষ্যমাত্রা রেখেছেন, তাতে সংসদ ভবনেকে আরও বড় ও আধুনিক করার উদ্যোগকে অন্তর্ভুক্ত করার আবেদন জানাচ্ছি।’

সদ্য সমাপ্ত অধিবেশনে অবাধে সংসদের কাজ চলায় সমস্ত রাজনৈতিক দলকে অভিনন্দন জানিয়েছেন লোকসভার স্পিকার। ওম বিড়লা বলেন, ‘আমার কার্যকালে আমি নির্বিঘ্নে অধিবেশন চালানোর চেষ্টা করব।’

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension