
ভারত
নবান্নের সবুজ সংকেত, রাজ্যপাল রওনা দিলেন রানিগঞ্জ-আসানসোল
রূপসী বাংলা ডেস্ক:আজ রানিগঞ্জ ও আসানসোল যাচ্ছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রাজভবন সূত্রের খবর, এবার আর আপত্তি জানায়নি নবান্ন। সেখানে গিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিভিন্ন জায়গা ঘুরেও দেখবেন রাজ্যপাল।
আজ সকালে রাজভবন থেকে বেরিয়েছে রাজ্যপালের কনভয়। বেলা সোয়া এগারোটা নাগাদ আসানসোল সার্কিট হাউসে তাঁর পৌঁছনোর কথা। পশ্চিম বর্ধমানের জেলাশাসক ও পুলিশ সুপার সহ পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আসানসোলের যে জায়গাগুলি অশান্ত হয়েছিল, সেগুলি ঘুরে দেখবেন রাজ্যপাল।
সার্কিট হাউসে ফিরে বিশ্রামের পর রানিগঞ্জ যাবেন রাজ্যপাল। সেখানেও বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন তিনি।



