
‘নমো’ টিভি চালু সংক্রান্ত তথ্য চাইল নির্বাচন কমিশন
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: লোকসভা নির্বাচনের ঠিক আগে ‘নমো’ টিভি চালু হওয়া নিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন। এই ‘নমো‘ টিভি হল একটি ২৪ ঘণ্টার টিভি চ্যানেল।
নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচার কথা মাথায় রেখে এই চ্যানেলটি ৩১ মার্চ চালু করা হয়েছে। তারপরে ওই চ্যালেনটিকে নিয়ে বিরোধীরা প্রবল আপত্তি তুলেছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রককে দেওয়া চিঠির পাশাপাশি দূরদর্শনকেও চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। জানতে চাওয়া হয়েছে কীভাবে গত ৩১ মার্চ নরেন্দ্র মোদীর ‘ম্যায় ভি চৌকিদার’ শীর্ষক অনুষ্ঠান দেখানো হয়েছে।

এদিকে নরেন্দ্র মোদীর নামে তৈরি এই চ্যানেলের লোগো হিসাবে তাঁর ছবিই ব্যবহার করা হচ্ছে। এই চ্যালেনে শুধু মোদীর প্রচার লাইভ সম্প্রচারণই নয়, তাঁর বিভিন্ন বক্তব্যকে মিশিয়ে লোকসভা ভোটের আগে ভোটারদের বার্তা দেওয়ার চেষ্টা চলছে বলে বিরোধীরা অভিযোগ তুলেছেন।



